হাসিমারায় রয়্যাল বেঙ্গলের চামড়া সহ গ্রেফতার ২ ভুটানের নাগরিক
হাসিমারায় রয়্যাল বেঙ্গলের চামড়া সহ গ্রেফতার ২ ভুটানের নাগরিক
রয়্যাল বেঙ্গল টাইগারের চামরা সহ দুই ভুটানের নাগরিককে গ্রেফতার করলেন বন দফতরের স্পেশাল টাক্সফোর্সের কর্মীরা। আলিপুরদুয়ারের হাসিমারা এলাকা থেকে তাদের ধরা হয়। অভিযোগ, অসম থেকে ভূটান হয়ে নেপালে পাচার করা হচ্ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের চামরাটি। ধৃতদের মধ্যে একজন ভূটান সেনার প্রাক্তন কর্মী বলে জানা গেছে।

৩২ লাখ টাকা দিয়ে এই রয়্যাল বেঙ্গলের চামরাটি নেপালের রাজধানী কাটমান্ডুতে বিক্রি করার কথা ছিল বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন বন দফতরের আধিকারিকরা। জানা গেছে, ৫ জনের দল ভারত-ভূটান সীমান্ত এলাকায় রয়্যাল বেঙ্গলের চামড়া বিক্রির জন্য নেপালে যাচ্ছিল । সেই সময় বন দফতরের স্পেশাল টাক্স ফোর্সের আধিকারিকরা খবর পেয়ে চারকারীদের ধরতে বেরিয়ে পড়েন। মঙ্গলবার সকাল থেকে ভারত-ভূটান সীমান্তের হাসিমারা এলাকায় তাঁরা বসে থাকেন। সন্দেহজনক একটি গাড়িকে আটক করেন তাঁরা। তিন পাচারকারী পালিয়ে যায়। দুজনকে গ্রেফতার করেন বন দফতরের আধিকারিকরা।
পাচারকারীদের মধ্যে কয়েক জন মহিলা ছিল বলেও জানিয়েছেন বন দফতরের কর্মীরা। আটক হওয়া গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি রয়্যাল বেঙ্গলের চামড়া ও দেহের হাড়গোড় উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, সেটি নেপালের কাটমান্ডুতে ৩২ লাখ টাকায় বিক্রি করার কথা ছিল পাচারকারীদের। বাঘের চামড়ায় দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। বাঘটিকে গুলি করে হত্যা করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।
উদ্ধার হওয়া বাঘের চামরাটি প্রায় ১৪ ফুট লম্বা বলে জানিয়েছেন বন দফতরের কর্মীরা। ধৃতদের জেরা করে জানা গেছে, দুর্গাপুজোর আগে থেকে অসমে ঘাঁটি করে বসেছিল তারা। সেখানেই বাঘটিকে হত্যা করা হয়েছিল।












Click it and Unblock the Notifications