গণ্ডারের দেহাংশ-হাড় সহ জলপাইগুড়িতে গ্রেফতার ২ পাচারকারী
গণ্ডারের পায়ের অংশ ও এক কেজি ওজনের হাড় সহ জলপাইগুড়ির ফুলবাড়ী থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
গণ্ডারের পায়ের অংশ ও এক কেজি ওজনের হাড় সহ জলপাইগুড়ির ফুলবাড়ী থেকে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গণ্ডারের ওই দেহাংশ এবং হাড় পাচারের জন্য কোচবিহার থেকে নেপালের পথে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, বন দফতর ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল দুই পাচারকারীকে ধাওয়া করে। জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। এই পাচারচক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, গণ্ডারের বাকি দেহাংশ কোথায় আছে, তা তদন্ত করে দেখছে বন দফতর ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।












Click it and Unblock the Notifications