নদিয়ায় মানবশৃঙ্খল গড়ে খোলা মাঠ ছেড়ে শৌচাগার ব্যবহারের শপথ নেবে ২.৫ লক্ষ মানুষ
কলকাতা, ১৮ ফেব্রুয়ারি : নতুন ইতিহাস গড়ার পথে নদিয়া। খোলা মাঠে মল-মূত্র ত্যাগ না করার অঙ্গীকার নিতে চলেছেন নদিয়াবাসীরা। তবে এ এক অনবদ্য ঢংয়ে। প্রায় ২.৫ লক্ষ মানুষ আগামী শনিবার ১২২ কিলোমিটার লম্বা মানবশৃঙ্খল গড়ে এই শপথ নিতে চলেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযানের মতোই 'সবার শৌচাগার' প্রচার চালিয়েছিল জেলা প্রশাসন। সেই প্রচারে উদ্বুদ্ধ হয়েই সাধারণ মানুষ এগিয়ে এসেছেন বলেই দাবি জেলা প্রশাসনের। ইতিমধ্যেই এই ঐতিহাসিক মূহূর্তের সাক্ষী থাকতে লিমকা এবং গিনিস বিশ্বরেকর্ড দলকে আমন্ত্রণ জানিয়েছে জেলা প্রশাসন।

নদিয়ার জেলাশাসক পিবি সলিম জানিয়েছেন, "সম্ভবত, আমাদের দেশে বা বাইরে খোলা আকাশের নীচে মলত্যাগের বিরোধীতায় এটিই সবচেয়ে বড় মানবশৃঙ্খল হতে চলেছে।" তিনি এও বলেন, যে জেলা প্রশাসন বার বার প্রচারের মাধ্যমে যে বার্তা মানুষের কাছে পৌছতে চেয়েছিল, তা মানুষের কাছে পৌছানো গিয়েছে. তারই ফল শনিবার নদিয়া দেখাবে।
শনিবার একে অপরের হাতে হাত দিয়ে মানবশৃঙ্খল গড়ে এই শপথ নিতে চলেছেন যে তিনি বা তার পরিবারের কেউ খোলা মাঠে বা খোলা আকাশের নীচে মলত্যাগ করবে না। অন্যরা যাতে এধরণের লজ্জাজনক কাজ না করে তার জন্যও আবেদন জানাবেন।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, 'সবার শৌচাগার' অভিযানের অধীনে গত দেড় বছরে ২.৭ লক্ষ শৌচাগার তৈরি করে দেওয়া হয়েছে। এই এপ্রিল মাসের মধ্যে আরও ৪২,০০০ শৌচাগার তৈরি হয়ে যাবে বলে জানানো হয়েছে।
এই মানবশৃঙ্খলটি নদিয়াক জাগুলি থেকে শুরু করে ৩৪ নম্বর জাতীয় সড়ক হয়ে পলাশী পর্যন্ত বিস্তৃত হবে।












Click it and Unblock the Notifications