১০০ দিনের কাজে বাংলার ৪ জেলা থেকে উদ্ধার ২ কোটি ২০ লক্ষ টাকা! হাইকোর্টে রিপোর্ট দিল কেন্দ্র

একশো দিনের কাজ (মনরেগা) প্রকল্পে দুর্নীতির অভিযোগে ফের সরগরম কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় সরকারের দাবি অনুযায়ী, বাংলার চারটি জেলা থেকে ২ কোটি ২০ লক্ষ টাকা দুর্নীতির প্রমাণ-সহ উদ্ধার হয়েছে। এই প্রকল্প বন্ধ রাখার বিষয়ে কেন্দ্রীয় যুক্তি জানতে চেয়ে ১৫ মে-র মধ্যে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী আদালতকে জানান, পূর্ব বর্ধমান, হুগলি, মালদা ও দার্জিলিং জিটিএ এলাকায় মনরেগা প্রকল্পে তদন্ত চালিয়েছিল হাইকোর্ট নিযুক্ত চার সদস্যের কমিটি। সেই তদন্তেই দুর্নীতির প্রমাণ মিলেছে এবং এই চার জেলা থেকেই ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

MNREGA

এর আগেও নোভাল অফিসারের রিপোর্টে উল্লেখ করা হয়েছিল, ৫ কোটি ৩৭ লক্ষ টাকার বন্টনে অনিয়ম হয়েছে। কেন্দ্র জানায়, ২০২২ সাল থেকেই দুর্নীতির কারণেই অর্থ বন্ধ করে দেওয়া হয়েছে। আর এবার এই ২ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হওয়ায় স্বাভাবিক ভাবেই নোভাল অফিসারের রিপোর্ট প্রমাণিত হয়েছে।

প্রধান বিচারপতির মন্তব্য, "যদি দুর্নীতি হয়ে থাকে, কেন্দ্র তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তাতে কেউ বাধা দিতে পারবে না"। সেইসঙ্গে হাইকোর্ট নির্দেশ দেয়, প্রকৃত প্রাপকদের কাছে অর্থ দ্রুত পৌঁছে দিতে হবে। ডিভিশন বেঞ্চ আরও জানতে চায়, রাজ্য সরকার জব কার্ডধারীদের বেকার ভাতা দেবে না কেন, তার ব্যাখ্যা আগামী শুনানিতে দিতে হবে।

রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "কেন্দ্রের সরকার উদ্ধত, কোনও প্রস্তাব গ্রহণ করছে না। তিন বছর ধরে টাকাও আসেনি"। অন্যদিকে মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "কেন্দ্র-রাজ্যের লড়াইয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ। তাঁদের কথা কেউ ভাবছে না"।

Take a Poll

পরবর্তী শুনানির আগে কেন্দ্রকে মনরেগা প্রকল্পে অর্থ আটকে রাখার বিস্তারিত ব্যাখ্যা-সহ গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। হাইকোর্টের কড়া নজরে রয়েছে এই প্রকল্পের আর্থিক বন্টন এবং বাস্তবায়ন পদ্ধতি। এই মামলার গুরুত্ব এবং কেন্দ্র-রাজ্যের মধ্যে চলা টানাপোড়েনের ফলে বাংলার একশো দিনের কাজ প্রকল্প ঘিরে রাজনৈতিক উত্তাপ ও প্রশাসনিক চাপ বাড়ছে, মত আইনজীবী মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+