হরিশ্চন্দ্রপুরে ১৯টি উট উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
গোপন সূত্রে খবর পেয়ে ১৯ টি উট উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে ১৯ টি উট উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে হরিশ্চন্দ্রপুর কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকার বিহার সংলগ্ন মারা ডাঙি গ্রাম থেকে ১৯টি উট উদ্ধার করে থানায় নিয়ে আসে। ট্রাকচালক সহ মোট তিনজন পাচারকারী পলাতক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী রাজস্থান থেকে একটি ট্রাক ভর্তি করে ১৯ টি ভারতীয় উট হরিশ্চন্দ্রপুরের মারাডাঙি গ্রাম হয়ে বাংলাদেশ পাচারের উদ্যেশ্যে উঠ গুলিকে নিয়ে যাচ্ছিল। এই মারাডাঙি গ্রামের থেকে যাবার সময় এই উট গুলিকে আটক করে নিয়ে আসে। যায় উট গুলির আনুমানিক বাজার মূল্য ২০-২৫ লক্ষ টাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজস্থান থেকে উটগুলিকে এনে এলাকায় মাংস বিক্রি করা হতো। এই ঘটনার খবর পাওয়ার পর তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।












Click it and Unblock the Notifications