করোনার জেরে তালা পড়ল রাজ্যের প্রথম থানায়, বন্ধ খণ্ডঘোষ থানা
করোনা আক্রান্তের জেরে সিকেয় উঠেছে প্রশাসনিক কাজ কর্ম। আর তার জেরেই এই প্রথম তালা পড়ল রাজ্যের পূর্ব বর্ধমান জেলার একটি গুরুত্বপূর্ণ থানায়। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য দপ্তর থেকে আসা রিপোর্ট আনুযায়ী পূর্ব বর্ধমান জেলা পুলিশের ৭৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। তার মধ্যে ১৮ জনই জেলার খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিক ও কর্মী। তার জেরে রজ্যে প্রথম তালা পড়েছে খণ্ডঘোষ থানায়।

এর আগে পুলিশ আধিকারিক ও কর্মী মিলিয়ে খণ্ডঘোষ থানার ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। সেই রিপোর্ট মেলার পরেই উদ্বেগ বাড়ে পুলিশ প্রশাসনের। সেই কারণে থানার পুলিশ অফিসার ও কর্মী মিলিয়ে ১৮ জনের 'অ্যান্টিজেন টেস্ট' হয়। ওই দিন রাতে রিপোর্ট আসলে জানা যায় ১৮ জনের মধ্যে ১৪ জনের রিপোর্ট পজেটিভ। অর্থাৎ আক্রান্তদের মধ্যে খণ্ডঘোষ থানার ১৮ জনই রয়েছেন। এই ঘটনায় প্রশ্ন উঠছিল অসুবিধায় পড়লে মানুষ সুরাহার জন্য কথায় যাবে ?
এপ্রসঙ্গে জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানান, 'পরিষেবা পেতে সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সরাসরি পুলিশ সুপারের অফিসের সঙ্গে যোগাযোগ করার কথা জানানো হয়েছে। তবে তিন দিনের মধ্যে খণ্ডঘোষ থানা ভবন জীবানু মুক্ত করা হবে।
জেলা পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্ত পুলিশ কর্মীর সংখ্যা এখন পর্যন্ত প্রায় ৮০ ছুইছুই। অনেক পুলিশ কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে জেলা পুলিশের দুই শীর্ষ আধিকারিক ছাড়াও ওসি পদ মর্যাদার অফিসাররাও ছিলেন।












Click it and Unblock the Notifications