বালিগঞ্জে কিশোরের পেটে ভাঙা কাঁচের বোতল ঢুকিয়ে খুন, ত্রিকোণ প্রেমের তত্ত্ব সামনে
কলকাতা, ২৪ জুলাই : বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে খুন হল ১৭ বছরের এক যুবক। বালিগঞ্জের অভিজায় সানি পার্কে ঘটনাটি ঘটেছে। দুই বন্ধুর বচসার পরিণতিতেই পেটে ভাঙা কাঁচের বোতল ঢুকিয়ে খুন করা হয়েছে ওই কিশোরকে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে মৃতের নাম আবেশ দাশগুপ্ত। শহরের অভিজাত স্কুলের ছাত্র ছিল সে। শনিবার সকাল ১০ টা নাগাদ বন্ধুর জন্মদিনের পার্টিতে যাবে বলে বেরয় আবেশ। বেশ কয়েকজন বন্ধু মিলে বাইরে খাওয়া দাওয়া করে। এরপর বালিগঞ্জের সানি পার্কের এক বহুতলের কমিউনিটি হলে চলতে থাকে পার্টি।

সেখানেই অন্য এক বন্ধুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে আবেশ। এরপরই তাঁর পেটে কাঁচের ভাঙা বোতল ঢুকিয়ে খুন করা হয়। ঘটনায় খুনের মামলা ঋজু করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সমস্ত কিশোর-কিশোরীই অভিজাত পরিবারের ছেলে-মেয়ে বলে জানা গিয়েছে।
তদন্তকারীদের মনে করছে ত্রিকোণ প্রেমের তত্ত্ব থাকতে পারে। এক বান্ধবীকে নিয়ে আবেশ ও তার ছোটবেলার বন্ধুর মধ্যে টানাপোড়েন ছিল। শনিবার দুপুর থেকে ফের দুজনের মধ্যে এই একই কারণে নতুন করে সমস্যা তৈরি হয়েছিল। এর কারণেই খুন কি না তা খতিয়ে দেখছে তদন্তকারিরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত কিশোর-কিশোরিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications