West Bengal Ration Scam: ১৭ ঘণ্টা পেরিয়েও চলছে জেরা! জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির সামনে বাড়ল ফোর্স

West Bengal Ration Scam: সকাল গড়িয়ে রাত! সাড়ে ১৭ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও তল্লাশি চলছে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের দুটি বাড়িতে। ইডির তরফে এক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে মন্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে ইডির তরফে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) আপ্ত সহায়ক সহ আরও বেশ কয়েকজন ঘনিষ্ঠের বাড়িতেও একযোগে তল্লাশি চালানো হচ্ছে। আর এই জিজ্ঞাসাবাদ (West Bengal Ration Scam) চলাকালীনই মন্ত্রীর (Jyotipriyo Mallick) বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সংখ্যা আরও বাড়ানো হল।

West Bengal Ration Scam:

জানা গিয়েছে, দু'টি গাড়িতে চেপে ১০ থেকে ১১ জন জওয়ান এসেছেন। তাঁরা গোটা মন্ত্রীর বাড়ি ঘিরে রেখেছেন। অন্যদিকে ভিড় এড়াতে বিধাননগর উত্তর থানার পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে মন্ত্রীর বাড়ির সামনের রাস্তাও। মন্ত্রীর বাড়িতে ইডির হানার খবর পেয়েই ভিড় জমে অনুগামীদের।

শুধু তাই নয়, বিজয়া করতে চান তৃণমূল কাউন্সিলার সব্যসাচী দত্ত সহ একাধিক তৃণমূল কাউন্সিলার। এভাবে ভিড়ের কারণে তদন্তে সমস্যা হচ্ছিল। এরপরেই বিধাননগর কমিশনারেটের কাছে নিরাপত্তা চাওয়া হয়। সেই মতো বিধাননগর উত্তর থানার তরফে ব্যারিকেড এবং একাধিক পুলিশ কর্মীকে পাঠানো হয়। জানা যাচ্ছে, ইডির একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। এমনকি তদন্তে (West Bengal Ration Scam) সেভাবে সহযোগিতা করছেন না বলেও খবর।

উল্লেখ্য, মূলত রেশন দুর্নীতি মামলায় (West Bengal Ration Scam) বাকিবুর রহমানকে গ্রেফতার করার পরই সামনে আসতে শুরু করে জ্যোতিপ্রিয়র নাম। প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে বাকিবুরের ঘনিষ্ঠতার কথা সামনে আসে। সেই সূত্র ধরেই রেশন দুর্নীতির সঙ্গে বর্তমান বনমন্ত্রীর যোগসূত্র খুঁজে পান গোয়েন্দারা। মন্ত্রীর সল্টলেকের দুটি বাড়ি ছাড়াও তাঁর পৈতৃক বাড়িতেও এদিন তল্লাশি চালানো হয়েছে বলে অভিযোগ।

পাশাপাশি রেশন দুর্নীতিতে (West Bengal Ration Scam) এদিন সকালে মোট ১২ জায়গায় তল্লাশি চালাতে যান ইডি আধিকারিকরা। শুধু মন্ত্রীর বাড়িই নয়, জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়ক অমিত দে, প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের বাড়িতেও তল্লাশি চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+