বাংলার সংশোধনাগারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ! আক্রান্ত ১৫ জেলবন্দি
বাংলার সংশোধনাগারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ! আক্রান্ত ১৫ জেলবন্দি
পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ার মধ্যেই রাজ্যের দক্ষিণ ২৪ পরগণার সংশোধনাগারের ১৫ জন বন্দির শরীরে কোভিড–১৯ পাওয়া গিয়েছে। বুধবার সরকারিভাবে এই তথ্য জানানো হয়।

সংশোধনাগারের পক্ষ থেকে বলা হয়েছে, আক্রান্ত বন্দিরা সকলে বারুইপুরের কেন্দ্রীয় সংশোধনাগারে থাকে এবং সকলেই উপসর্গহীন ছিল। তাদের সকলকে জেলের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। সংশোধনাগারের এক আধিকারিক বলেন, 'তাদের জেলের হাসপাতালে চিকিৎসা চলছে। যদি দরকার হয় তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে।’
সরকারিভাবে জানানো হয়েছে, ১০ জন বিভাগীয় কর্মীকে রাজ্যের ছ’টি সংশোধনাগারে বদলি করা হয়েছিল, তাঁদেরও করোনা ভাইরাস ধরা পড়ে এবং তাদের চিকিৎসা চলছে। বারুইপুর সংশোধনাগারের এক শীর্ষ আধিকারিকও কোভিড–১৯–এ আক্রান্ত হন দু’সপ্তাহ আগে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা সংক্রমণের সংখ্যা ১৮,৫৫৯, যার মধ্যে ৬৬৮ জন মারা গিয়েছে মঙ্গলবার পর্যন্ত।












Click it and Unblock the Notifications