Sandeshkhali: খোঁজ নেই শিবু-শাহজাহানের! প্রতিবাদের আগুন নেভাতে পুলিশের ভরসা ১৪৪ ধারা

Sandeshkhali: প্রতিবাদের আগুনে জ্বলছে সন্দেশখালি। গত কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে এলাকা। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সন্দেশখালির 'বেতাজ বাদশা' শেখ শাহজাহানের ডান হাত শিবু হাজরার বাগানবাড়ি-পোলট্রিতে। পরিস্থিতি সামলাতে কার্যত হিমশিম অবস্থা স্থানীয় পুলিশ-প্রশাসনের।

এই অবস্থায় সন্দেশখালিতে (Sandeshkhali) ১৪৪ ধারা জারি করা হল। মহকুমা শাসকের তরফে শুক্রবার রাত থেকে ত্রিমোহিনী বাজার-সহ সন্দেশখালি থানা এলাকা জুড়ে অনির্দিষ্টকালের জন্য এই ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে গোটা এলাকায় যে কোনও জমায়েত করলেই গ্রেফতার করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Sandeshkhali

অন্যদিকে শুক্রবার রাতে ৮ জন গ্রামবাসীদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। শিবুর বাড়িতে হামলা এবং পোলট্রি ফার্মে আগুন লাগানোর ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হওয়ার আশঙ্কা সন্দেশখালি (Sandeshkhali)।

শুক্রবার উঠে গেলেও আজ শনিবার দুপুর থেকে ফের ধর্না শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন সন্দেশখালির মহিলারা। পুলিশ গুলি চালালেও ধর্না চলবে বলে জানিয়েছেন তাঁরা। আর এর মধ্যেই শুক্রবার রাতে একের পর এক গ্রামের মানুষকে গ্রেফতারের ঘটনায় ফুঁসছে সেখানকার মানুষ।

যদিও বিক্ষোভের আশঙ্কায় সন্দেশখালিতে (Sandeshkhali) বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা। তবে শনিবার সকাল থেকে রাস্তাঘাট শুনশান। বন্ধ রয়েছে দোকানপাট। রুটমার্চ করা হচ্ছে পুলিশের তরফে।

শুক্রবার বিকেলেই সন্দেশখালি পৌঁছে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এত উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে নবান্নের তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের এডিজি (আইন শৃঙ্খলা) মনোজ ভার্মা জানান, পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখ হচ্ছে। তবে ঘটনার পিছনে কার্যত বহিরাগত ইন্ধনের আশঙ্কা করেন ওই পুলিশকর্তা।

বলেন, কারা এই ধরণের ঘটনা ঘটিয়েছে, ঘটনার পিছনে কাদের মদত রয়েছে সব বিষয়টিই চিহ্নিত করতে তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে সন্দেশখালির ঘটনায় অভিযুক্তরা শাস্তি পাবে বলে রাজ্য সরকারের তরফেও এক বার্তায় জানানো হয়েছে।

এরই মধ্যেই সন্দেশখালির ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন। যদিও বাংলাকে কালিমালিপ্ত করতেই এই ঘটনা করা হচ্ছে বলে দাবি তৃণমূলের। এমনকি বিজেপির বিরুদ্ধে ঘটনায় ইন্ধন দেওয়ারও অভিযোগ শাসকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+