New AC Local Trains: ১৩ টি নতুন লোকাল ট্রেন ছুটবে রাজ্যের এই লাইনে! ছুঁয়ে যাবে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন

New AC Local Trains: দেশজুড়ে কয়েক লাখ যাত্রী ভারতীয় রেলের উপর নির্ভর করে থাকেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হোক কিংবা এক শহর থেকে অন্য শহরে কাজে যাওয়ার ক্ষেত্রে এক্সপ্রেস কিংবা লোকাল ট্রেনই ভরসা। বিশেষ করে বাংলা, মহারাষ্ট্রের মতো রাজ্যে গ্রাম কিংবা শহরতলি থেকে বহু মানুষ লোকাল ট্রেনে চেপে শহরে কাজে আসেন। কার্যত দমবন্ধ অবস্থায় ভিড় ঠেলতে ঠেলতেই কাজে আসেন মানুষ।

যাত্রীদের কথা ভেবে বড় উদ্যোগ ভারতীয় রেলের (Indian Rail)। ১৩ টি নতুন এসি লোকাল (New AC Local Trains) যুক্ত হল পশ্চিম রেলওয়ে'তে (Western Railway)। মুম্বই শহরতলি এলাকায় একেবারে নতুন এবং প্রযুক্তি নির্ভর এই লোকাল ট্রেনগুলি চলবে বলে জানানো হয়েছে।

local train

এই উদ্যোগের ফলে সপ্তাহে কাজের দিন এসি লোকালের (New AC Local Trains) সংখ্যা ৯৬ থেকে বেড়ে ১০৯ হয়ে গিয়েছে। এমনকি শনিবার এবং রবিবার এসি লোকাল ট্রেনের (New AC Local Trains) সংখ্যা ৫২ থেকে ৬৫ হয়ে যাবে। ফলে মুম্বই'য়ের লোকাল ট্রেন যাত্রায় আরও গতি আসবে বলেই মনে করা হচ্ছে।

  • New AC Local Trains: কবে কবে চলবে এই ট্রেন?

পশ্চিম রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বিনীত অভিষেক জানিয়েছেন, কার্যত প্রত্যেকদিনই এসি লোকাল ট্রেনে (New AC Local Trains) যাত্রা করা এমন যাত্রীর সংখ্যা ক্রমশ বাড়ছে। আর তাই যাত্রীদের সুবিধার জন্য এবং ভিড়ের কথা মাথায় রেখে নন-এসি ১২ টি লোকালের জায়গায় এখন থেকে ১৩টি নতুন এসি লোকাল ট্রেন চালানো হবে রেলের তরফে জানানো হয়েছে। এতে যাত্রী সাছন্দ্য আরও বাড়বে বলেই মনে করছেন রেলের ওই আধিকারিকরা।

  • New AC Local Trains: কোন লাইনে ছুটবে এই ট্রেন ?

রেল সূত্রে জানা গিয়েছে, নয়া ১৩ টি এসি লোকাল ট্রেনগুলির মধ্যে ৬ টি আপ লাইনে এবং ৭ টি ডাউন লাইনে চলবে। জানা গিয়েছে, ভিরার-চার্চগেট এবং ভাইন্দার-চার্চগেটের মধ্যে ২-২টি ট্রেন পরিষেবা চলবে। ভিরার-বান্দ্রা এবং ভাইন্দর-আন্ধেরির মধ্যে একটি করে এসি ট্রেন (New AC Local Trains) চলবে।

একই ভাবে ডাউনে চার্চগেট-ভিরার মধ্যে দুটি পরিষেবা চলবে, চার্চগেট-ভায়ান্দর, আন্ধেরি-ভিরার, বান্দ্রা-ভায়ান্দর, মহালক্ষ্মী-বোরিভালি এবং বোরিভালি-ভায়ান্দরের মধ্যে একটি করে এসি ট্রেন (New AC Local Trains) চলবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

রেলের ওই আধিকারিক জনাইয়েছেন, প্রত্যেকদিনই এসি-নন এসি লোকালের ((New AC Local Trains) পরিষেবা থাকবে। মোট ট্রেনের সংখ্যায় কোনও বদল থাকছে না। এসি লোকাল ট্রেন ১০৯ টি এবং লোকাল ট্রেন ১৪০৬ টি চলবে বলেই দাবি করা রেলের তরফে। এমনকি এসি লোকাল ট্রেনের আগে চার্চগেট থেকে ১২ টা বেজে ৩৪ মিনিটে প্রথম নন এসি লোকাল যাবে। এরপর ধীরে ধীরে টাইমটেবিল মেনে সমস্ত লোকাল ট্রেন চলবে বলেও রেলের ত্ররফে জানানো হিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+