মালদহে পথদুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু

মালদহে পথদুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু
মালদা, ১১ ফেব্রুয়ারি : মালদহ আট মাইলে গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১৫ জনের। আহত হয়েছেন ১জন। ওই আহত ব্যক্তির মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

সূত্রের খবর অনুযায়ী মালদহে বিয়েবাড়ি সেরে একটি টাটা সুমো করে বরযাত্রীরা ফিরছিলেন দক্ষিণ দিনাজপুরের দিকে। আট মাইলে ৩৪ নম্বর জাতীয় সড়কে উল্টোদিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বরযাত্রী বোঝাই গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের। আহত ৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও ২ জনের মৃত্যু হয়।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। লরিটিকে আটক করেছে পুলিশ। আহতদের চিকিৎসা চলছে।

এই ঘটনায় ৩৪ নম্বর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদহে যাচ্ছেন পর্যটন মন্ত্রী। মৃতদ্র পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+