লাভপুর গণধর্ষণে দোষী সাব্যস্ত ১৩ জনের ২০ বছরের কারাবাস

চলতি বছরের ২০ জানুয়ারি লাভপুরের ওই ঘটনায় দেশ জুড়ে ঝড় ওঠে। বিদেশি সংবাদমাধ্যমেও তা জায়গা করে নিয়েছিল। ভিন জাতের এক পুরুষকে ভালোবাসায় ওই আদিবাসী তরুণীকে জনসমক্ষে গণধর্ষণের ফতোয়া দেওয়া হয়। সালিশি সভায় এমন বর্বর ফতোয়া দিয়েছিল গ্রামের মোড়ল বলাই মাড্ডি। ২২ জানুয়ারি নিগৃহীতা থানায় অভিযোগ জানান। এর পরই পুলিশ বলাই মাড্ডি এবং আরও ১২জনকে গ্রেফতার করে। বিচারের পর গতকাল তাদের দোষী সাব্যস্ত করেছিল আদালত।
এদিকে, এই সাজার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে আদিবাসী নেতাদের একাংশ। ভারত জাকাত মাঝি পরগনা মহলের রাজ্য কমিটির আহ্বায়ক ওপেল মাড্ডি বলেন, "ওরা কোনওভাবেই এই ঘটনায় যুক্ত নয়। চক্রান্তের শিকার। এটা আমাদের সমাজের ওপর বড় আঘাত।" আর এক আদিবাসী নেতা দুখিরাম হাঁসদা বলেন, "ওরা নির্দোষ। তবুও সাজা দেওয়া হল। আমরা আন্দোলনে নামব।"
বিভিন্ন মানবাধিকার সংগঠন আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে। যদিও নিগৃহীতার পরিবার জানিয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হলে তারা আরও খুশি হতেন।












Click it and Unblock the Notifications