কালবৈশাখীর তাণ্ডবে মৃত্যু ১২ জনের, পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়ে সমবেদনা মমতার
Mamata On Inclement Weather In West Bengal: লোকসভা নির্বাচনের তৃতীয় দফার প্রাক্কালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আছড়ে পড়েছিল কালবৈশাখী। যার জেরে মৃত্যু হয়েছে ১২ জনের।
মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে এখন জেলা সফরে রয়েছেন। সেখান থেকেই পরিস্থিতির উপর নজর রেখে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার বার্তা দিলেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক্স হ্যান্ডলে জানান, রাজ্যে ১২ সহ নাগরিকের আকস্মিক মৃত্যুতে তাঁদের পরিবারগুলিকে সমবেদনা জানাচ্ছি। ঝড় ও বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে ৯ জনের মৃত্যু হয়েছে। দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছেন ২ জন, একজনের মৃত্যু হয়েছে গাছ চাপা পড়ে।
Profoundly sad to know that 9 persons died due to thunderstorms and lightning last night (5 in Purba Burdwan, 2 each in Paschim Medinipur and Purulia), while 2 more persons died due to wall collapses in Nadia and 1 more due to tree collapse in South 24 Parganas. Our district…
— Mamata Banerjee (@MamataOfficial) May 7, 2024
মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছে ৫ জনের, ২ জন করে মারা গিয়েছেন পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায়। নদিয়ায় দেওয়াল চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। গাছ চাপা পড়ে মৃত্যুর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
কালবৈশাখী যে জেলাগুলিতে তাণ্ডব চালিয়েছে তার সর্বত্রই জেলা প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। বিপর্যয় মোকাবিলা পাশাপাশি ত্রাণ পৌঁছনোর কাজ চলছে জোরকদমে। নিয়মের মধ্যে থেকেই মৃতদের পরিবারগুলিকে আর্থিক ক্ষতিপূরণের বন্দোবস্ত করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, বাজ পড়ে পুরুলিয়ায় দুই যুবকের মৃত্যু হয়েছে। প্রিয়রঞ্জন কর্মকার (২৩), রাহুল কুমার (২৫), সুরেশ কুমার (২৪) ও যুধিষ্ঠির কুমার (২৮) আরসা থানা এলাকায় একটি পুকুরপাড়ে গাছের তলায় আশ্রয় নিয়েছিলেন। সেখানে বাজ পড়ায় প্রিয়রঞ্জন ও রাহুলের মৃত্যু হয়। বাকি দুজনের চিকিৎসা চলছে পুরুলিয়া মেডিক্য়াল কলেজ হাসপাতালে।
পূর্ব বর্ধমানেও দুজনের মৃত্যু হয়েছে বাজ পড়েই। কাটোয়া জেলায় কমল বাগদি পাড়ায় বাজ পড়ে মারা যান ৪৯ বছরের উন্নতি মাঝি। কেতুগ্রামের পালিতা গ্রামে বজ্রপাতের জেরে মৃত্যু হয়েছে ১১ বছরের সুস্মিতা সোরেনের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications