Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বগটুই-কাণ্ডে আরও ১২ পুলিশকর্মী 'ক্লোজড'! শকুনের রাজনীতি বিজেপির, বললেন কুণাল

রামপুরহাট-কাণ্ডে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রঙ না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ তাঁর! এমনকি যারা এই ঘটনা ঘটিয়েছে কেউ ছাড় পাবে না। আইবি-ডিআইবি'র যারা রয়েছেন তাঁদেরকে সরিয়ে দেওয়ার কথা বলেছি। আর এহেন বক্তব্যের পরেই কড়া ব্

রামপুরহাট-কাণ্ডে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও রঙ না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ তাঁর! এমনকি যারা এই ঘটনা ঘটিয়েছে কেউ ছাড় পাবে না। আইবি-ডিআইবি'র যারা রয়েছেন তাঁদেরকে সরিয়ে দেওয়ার কথা বলেছি। আর এহেন বক্তব্যের পরেই কড়া ব্যবস্থা নবান্নের।

১২ পুলিশ কর্মীকে 'ক্লোজড' করা হল। ঘটনার পরেই এসডিপিও, আইসিকে ক্লোজড করা হয়। এরপরেই পুলিশের তরফে উচ্চপর্যায়ের একটি তদন্ত শুরু হয়। সেই তদন্ত হয় ইন্টারনাল। আর সেই তদন্ত শেষ হওয়ার পরেই কড়া ব্যবস্থা নেওয়া হল। আরও বেশ কয়েকজন পুলিশ কর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যাচ্ছে।

বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়

বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়

জানা যায়, মূলত ঘটনার সময়ে ওই এলাকার দায়িত্ব কে বা কারা ছিলেন সে বিষয়ে একটি তদন্ত হয়। সেখানে বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয় রাজ্য পুলিশের তরফে। আর এরপরেই ডিআইবি এবং সিভিক পুলিশের ১২ কর্মীকে ‘ক্লোজ' করা হল। গাফিলতির অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। আর এরপরেই ব্যবস্থা। বগটুই-কাণ্ডে এখনও পর্যন্ত মোট ১৪ জন পুলিশ কর্মীকে ‘ক্লোজ' করা হল। জানা যাচ্ছে, এই বিষয়ে পুলিশের তরফে একটি বিভাগীয় তদন্ত হচ্ছে।

নবান্নে একটি জরুরি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়

নবান্নে একটি জরুরি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়

বলে রাখা প্রয়োজন, আজ বুধবার নবান্নে একটি জরুরি বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দফতরে পৌঁছেই রাজ্য পুলিশের ডিজিকে ফোন করেন তিনি। গোটা ঘটনার তদন্তের গতি-প্রকৃতির বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি। এরপরেই রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক বসেন রাজ্যের প্রশাসনিক প্রধান। দীর্ঘ বৈঠকের পরেই চিহ্নিত ১২ কর্মীকে ক্লোজড করার খবর সামনে আসে।

কড়া পুলিশ-প্রশাসন

কড়া পুলিশ-প্রশাসন

অন্যদিকে এই ঘটনায় কড়া পুলিশ-প্রশাসন। আজ বুধবার দফায় দফায় ঘটনাস্থলে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। শুধু তাই নয়, ফরেন্সিকের আধিকারিকরাও পুড়ে যাওয়া ঘরে গিয়ে নমুনা সংগ্রহ করেন। সিআইডির তদন্তকারীরা আধিকারিকরাও রয়েছেন ঘটনাস্থলে। পাশাপাশি এখনও পর্যন্ত এই ঘটনায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরা করে আরও বেশ কয়েকজনকে গ্রেফতারের সম্ভাবনা।

কেন্দ্র করে উত্তাল রাজ্যর রাজনীতি।

কেন্দ্র করে উত্তাল রাজ্যর রাজনীতি।

রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্যর রাজনীতি। প্রবল চাপের মধ্যে শাসকদল। যদিও এই বিষয়ে ইতিমধ্যে পথে নেমেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব তাঁরা। যদিও তৃণমূলের দাবি, এই ঘটনার পিছনে রয়েছে বৃহত্তম ষড়যন্ত্র। বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ। শুধু তাই নয়, তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা বলেও অভিযোগ শাসকদলের। অন্যদিকে বিজেপিকেও তীব্র আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, শকুনের রাজনীতি করছে বিজেপি। এমনকি নোংরা রাজনীতি করারও অভিযোগ তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+