বেকার ভাতার দাবি ১২ বাম সংগঠনের, নবান্ন অভিযানের যাত্রা শুরু সিঙ্গুরে
লোকসভা ভোটে নুইয়ে পড়েছে বামফ্রন্ট। ৪২টি লোকসভা কেন্দ্রেই প্রার্থীদের জামানত জব্দ হয়েছে। তারপরও ২০২১-এর আগে প্রাসঙ্গিকতা ফেরাতে নবান্ন অভিযানের ডাক দিল বামপন্থী ছাত্র-যুব সংগঠন।
লোকসভা ভোটে নুইয়ে পড়েছে বামফ্রন্ট। ৪২টি লোকসভা কেন্দ্রেই প্রার্থীদের জামানত জব্দ হয়েছে। তারপরও ২০২১-এর আগে প্রাসঙ্গিকতা ফেরাতে নবান্ন অভিযানের ডাক দিল বামপন্থী ছাত্র-যুব সংগঠন। শুক্রবার রাজ্যে শিল্প-কর্মসংস্থানের পাশাপাশি বেকার ভাতার দাবিতে বামপন্থী ১২টি সংগঠন নবান্ন অভিযানের ডাক দেয়। ১২ সেপ্টেম্বর হুগলির সিঙ্গুর থেকে মিছিল শুরু হবে, ১৩ সেপ্টেম্বর শেষ হবে নবান্নে।

সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের সম্পাদক সায়নদীপ মিত্র বলেন, রাজ্যের তৃণমূল সরকার ব্যর্থ। বিগত আট বছরে শিল্পায়ন হয়নি, বেকারত্ব বেড়েছে। তার জবাব তো দিতেই হবে মুখ্যমন্ত্রীকে। বেকারত্ব বাড়ছে, বেকার ভাতাটুকুও পাচ্ছে না যুবসমাজ। এই অবস্থায় নবান্ন অভিযান করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৈফিয়ৎ তলব করবেন বাম ছাত্র-যুবরা।
সায়নদীপ বলেন, মুখ্যমন্ত্রী তো লোকসভা ভোটে বিপর্যয়ের পর প্রতিদিনই বেতন বা ভাতা বাড়িয়ে চলেছেন। এবার তিনি বেকারদের জন্যও ভাবুন। বেকার ভাতার ব্যবস্থা করুন। সিঙ্গুর থেকে শিল্পায়নকে জলাঞ্জলি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সিঙ্গুর থেকেই এই আন্দোলনের সূত্রপাত করা হচ্ছে। সেইসঙ্গে স্কুল-কলেজে কাটমানি খাওয়া বন্ধ করার আর্জিও জানানো হবে। শিক্ষাঙ্গনে শিক্ষক-শিক্ষিকারা নিগৃহীত হচ্ছেন, তা বন্ধ করতে হবে।












Click it and Unblock the Notifications