মেদিনীপুর হাসপাতালে দু'দিনে মৃত ১২ শিশু, বিক্ষোভ

স্থানীয় মানুষের বক্তব্য, ৪ নভেম্বর সাতজন ও ৫ নভেম্বর পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা পরিষ্কার করে জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এ দিন এসইউসিআই হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়েছে। তাদের দাবি, হাসপাতালের পরিকাঠামোগত সমস্যা নয়, শিশুগুলি মারা গিয়েছে ডাক্তারদের গাফিলতিতে। বিকেলের পর আর কোনও বরিষ্ঠ ডাক্তার এখানে থাকে না। গোটা হাসপাতাল সামলাতে হয় ডাক্তারি পাঠরত ছেলেমেয়েদের। এরা স্বাভাবিকভাবেই ততটা অভিজ্ঞ নয়। ফলে জটিল সময়ে ঠিকঠাক চিকিৎসা পরিষেবা পাচ্ছে না রোগীরা।












Click it and Unblock the Notifications