এবার এসএসকেএম হাসপাতালের ১১০জন চিকিৎসক গণ ইস্তফার পথে
এবার এসএসকেএম হাসপাতালের ১১০ জন চিকিৎসক এদিন গণনা ইস্তফা দিয়েছেন বলে খবর।
আরজিকর হাসপাতালের চিকিৎসকদের পথ ধরেই এবার হাঁটতে চলেছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকেরা। এবার এসএসকেএম হাসপাতালের ১১০ জন চিকিৎসক এদিন গণনা ইস্তফা দিতে চলেছেন বলে খবর। এই এসএসকেএম-এ বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান। সেখানে গিয়ে বিক্ষোভরত চিকিৎসকদের কার্যত হুমকি দিয়ে তিনি বলেছিলেন, অবিলম্বে কাজে যোগ দিতে হবে আর তা না হলে তাঁদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।

তাঁর কথায়, ডাক্তাররা এমার্জেন্সি পরিষেবা দেন। ফলে এভাবে রোগীদের ফেলে রেখে কোনওভাবেই তাঁরা আন্দোলন চালিয়ে যেতে পারেন না। মুখ্যমন্ত্রী এই বক্তব্যের পর সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজ্যের প্রায় সব কটি সরকারি হাসপাতালের চিকিৎসকেরা কেউ ইস্তফা দিয়েছেন, কেউ ইস্তফার হুমকি দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে সিউড়ি হাসপাতালে ৬৭ জন চিকিৎসক ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন সুপারের কাছে। এদিন সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পাঁচজন চিকিৎসক ইস্তফাপত্র জমা দেন। তারপরই আরজিকর হাসপাতালের সিনিয়র ও জুনিয়র চিকিৎসক মিলে মোট ৮০ জন ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কার্যত নিজেদের অবস্থানকে আরও স্পষ্ট করেছেন।
এবার এসএসকেএম হাসপাতালের ১১০ জন চিকিৎসক এই পথে হাঁটতে চলেছেন। এসএসকেএমের মত রাজ্যের অত্যন্ত উচ্চমানের একটি হাসপাতালে এত জন চিকিৎসক যদি না পরিষেবা দেন, তাতে যে চিকিৎসা পরিকাঠামো প্রায় শিকেয় উঠবে তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications