রাজ্যে করোনা পজিটিভ ১০৫ জনের মৃত্যু, শুধু করোনায় মৃত বেড়ে ৩৩, জানালেন মুখ্যসচিব
রাজ্যে করোনা পজিটিভ ১০৫ জনের মৃত্যু, শুধু করোনায় মৃত বেড়ে ৩৩, জানালেন মুখ্যসচিব
রাজ্যে ১০৫ জন রোগী করোনা পজিটিভে মারা গিয়েছেন। এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। তবে তাঁদের প্রত্যেকের মৃত্যু কোভিড-১৯-এ হয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে অডিট কমিটি। বুধবার সংবাদিক বৈঠক করে একথা জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা।

করোনা পজিটিভ হয়ে মৃত্যু শতাধিক
রাজ্যে করোনা পজিটিভ ছিলেন কিন্তু মৃত্যর কারণ করোনা নয় এমন সংখ্যা ১০৫। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা। অডিট কমিটি মৃত্যুর কারণ খতিয়ে দেখে এই রিপোর্ট দিয়েছে বলে জানিয়েছেন তিনি। এঁদের মধ্যে শুধুমাত্র কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৩৩ জন। একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে রাজ্যে।

আক্রান্ত বেড়ে ৫৭২
রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। নতুন করে ৩৭ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গিয়েছে। মোট করোনা আক্রান্ত ৫৭২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়ছেন ১৫ জন, রাজ্যে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৩৯ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দা বেশি। কয়েকজন হুগলির বাসিন্দাও রয়েছেন।

সংক্রামিত জোন বেড়েছে
রাজ্যে করোনা সংক্রামণ প্রবণ জোন বেড়েছে। কলকাতায় ২২৭ থেকে বেড়ে করোনা সংক্রামণপ্রবণ জোন হয়েছে ২৬৪। হাওড়ায় বেড়ে হয়েছে ৭২। এবং উত্তর ২৪ পরগনায় বেড়ে হয়েছে ৭০। মো ৪৪৪টি সংক্রমণপ্রবণ জোন হয়েছে রাজ্যে। সোমবার থেকে গ্রিন জোনে কিছুটা স্বাভাবিক হচ্ছে পরিষেবা।












Click it and Unblock the Notifications