Massive Landslide In Sikkim: প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত সিকিম, প্রবল ভূমিধস! অন্তত ১০০০ পর্যটক আটকে
Massive Landslide In Sikkim: প্রবল গরমে পুড়ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনকী উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বাড়ছে গরম। আর এর মধ্যেই উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টিপাত! আর এর ফলে ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা ঘটেছে। আর এই কারণে প্রায় ১,০০০ পর্যটক সেখানে আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চলছে। শুরু হয়েছে পর্যটকদের উদ্ধারকাজ। সাহায্য নেওয়া হচ্ছে ভারতীয় সেনার।
দক্ষিণবঙ্গে ভিড় বাড়ছে স্বস্তির খোঁজে বহু মানুষই উত্তরবঙ্গে যাচ্ছেন। দার্জিলিং হয়ে সিকিমের ঘুরতে যান অনেকেই। শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ছুটে যান সিকিমে। এমনকী সুন্দর দৃশ্য উপভোগ করতে বিদেশ থেকেও বহু পর্যটক আসেন। তেমনই ভিড় ছিল সেখানে। কিন্তু হঠাত করেই সেখানে প্রাকৃতিক দুর্যোগ (Massive Landslide In Sikkim) শুরু হয়। ব্যাপক ভারী বৃষ্টি চলছে। এর ফলেই ভয়াবস ধস নামে।

আর তাতে (Massive Landslide In Sikkim) ই অন্তত ১০০০ পর্যটক সেখানে আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার চুংথাং এলাকায় প্রায় ২০০টি পর্যটকবাহী গাড়ি আটকে পড়ে। উল্লেখযোগ্যভাবে, চুংথাং সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত।
সম্পূর্ণ পাহাড়ি একটি এলাকা। রাস্তাও বেশ দুর্গম। আর সেখানেই ভূমি ধস নামে বলে জানা যাচ্ছে। ঘটনার পরেই রাজ্য সরকার এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। দ্রুত এলাকায় আটকে পড়া স্থানীয় মানুষজনকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, পরবর্তী কয়েকদিনেও একই ভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কখনও হালকা তো আবার কখনও ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। এমনকী উদ্ধারকাজেও সমস্যা হতে পারে।
ফলে দ্রুত পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। একই ভাবে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, বহু পর্যটক সিকিম যাচ্ছেন। তাদের উপরেও নজর রাখছে প্রশাসন। শুধু তাই নয়, সাবধানও করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।। বলে রাখা প্রয়োজন, এমন ঘটনা নতুন নয়, মাঝে মধ্যেই ধস নামে সিকিম সহ বিস্তীর্ণ এলাকায়। যা নিয়ে সমস্যার মধ্যে পরতে হয় পরজকদের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications