মাধ্যমিকে ১০০ শতাংশ পাশ! পড়ুয়াদের কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

মাধ্যমিকে ১০০ শতাংশ পাশ! করোনা পরিস্থিতিতে এবার পরীক্ষা নেওয়া হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি ক্ষেত্রেই এবার পরীক্ষা নেওয়া হয়নি। নয়া মূল্যায়ন পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হয়েছে। আর তাতেই এবছর মাধ্যমিকে রেকর্ড সংখ্যায় পা

মাধ্যমিকে ১০০ শতাংশ পাশ! করোনা পরিস্থিতিতে এবার পরীক্ষা নেওয়া হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি ক্ষেত্রেই এবার পরীক্ষা নেওয়া হয়নি। নয়া মূল্যায়ন পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হয়েছে। আর তাতেই এবছর মাধ্যমিকে রেকর্ড সংখ্যায় পাশ করানো হয়।

বড়সড় সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

যদিও এত পাশ হওয়া নিয়ে সোশ্যাল মিডিয়াতে দীর্ঘ আলোচনা হয়। কিন্তু শিক্ষাবিদদের একাংশের মতে, যেখানে পরীক্ষা নেওয়া হয়নি সেখানে পাশ-ফেলের বিষয়টি নির্ধারন করা যায় না। তবে ১০০ শতাংশে পাশে উদ্বেগ বেড়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে।

কারণ একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্র একটা সমস্যা হতে পারে। আর এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত নিতে বাধ্য হল শিক্ষা সংসদ। প্রত্যেক স্কুলে ১২৫ টি করে আসন বাড়াল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আজ বৃহস্পতিবার ইতিমধ্যে এই বিষয়ে সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভরতির ক্ষেত্রে সর্বোচ্চ আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে ৪০০ করা হল। এতে পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে উচ্চ মাধ্যমি শিক্ষা সংসদের তরফে আরও জানানো হয়েছে যে, মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা নিজের স্কুলে একাদশ শ্রেণিতে ভরতি হতে চাইলে ২ থেকে ১৪ আগস্ট এর মধ্যে ভরতি হতে হবে। স্কুল বদল করে ভরতি হতে চাইলে দিন বেঁধে দেওয়া হয়েছে ১৬ থেকে ৩১ আগস্ট।

উল্লেখ্য, একের পর এক বেনজির ঘটনার সাক্ষী ২০২১ সালের মাধ্যমিকের ফলাফল। এই বছরে মাধ্যমিকে ৭৯ জন পড়ুয়া একযোগে প্রথম স্থানে রয়েছে। এর আগে সাধারণত মেধাতালিকায় প্রথম দশজনের নাম ঘোষিত হত। তবে এবার মেধা তালিকা ঘোষণা না হলেও, তাক লাগিয়ে দিয়েছে প্রথমস্থানাধীকারীর সংখ্যা।

সম্ভবত এই প্রথম মাধ্যমিকের মেধা তালিকায় ৭৯ জনের নাম প্রথম স্থানাধিকারীর তালিকা এল। পর্ষদের প্রেস কন্ফারেন্সে এদিন সভাপতি ফল ঘোষণার সময় জানিয়ে দেন সর্বোচ্চ নম্বর । সেই অঙ্কটি ৬৯৭।

আর এই নম্বরই পেয়েছে ৭৯ জন।এবছরের ফলাফলে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে ৯০ শতাংশ পড়ুয়া। যা আগে সেভাবে দেখা যায়নি। এবছরের মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০,৭৯,৭৪৯ জন। যার মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি।

অন্যদিকে উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা ফেল করেছেন তাদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, সবাইকে পাশ করানো হবে। এক্ষেত্রে আবার কলেজে ভর্তি হওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+