কোন ১০ দফা দাবি নিয়ে ফের কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা? জানুন
দ্বিতীয় বারের জন্য রাজ্যে কর্মবিরতি জুনিয়র চিকিৎসকদের। আজ মঙ্গলবার থেকে ফের তারা কর্মবিরতিতে যাচ্ছেন। রাজ্য সরকারের কাছে নতুন করে ১০ দফা দাবিও তোলা হয়েছে। পুজোর আগে চিকিৎসকদের আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তা আর বলার অপেক্ষা রাখে না।
নির্যাতিতা তরুণী চিকিৎসকের বিচার, চিকিৎসকদের নিরাপত্তা সহ ১০ দফা দাবি তোলা হয়েছে। গতকাল সোমবার ফের জুনিয়র চিকিৎসকদের বৈঠক বসেছিল। রাজ্যের ২৩ টি মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের মিলিত মঞ্চ 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট' আলোচনায় বসে৷

সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ফের চিকিৎসকদের উপর হামলা হয়৷ তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই আন্দোলন দানা বাঁধতে থাকে। এছাড়াও আদালতে রাজ্যের তরফে অসত্য কথা বলা হয়েছে। এই কথাও ওঠে। কর্মবিরতিতে যাওয়ার কথা আগেই জানিয়েছিল তাঁরা। সেই সিদ্ধান্তকেই বৈঠকের পর বাস্তবায়ন করল তাঁরা।
এবারের ১০ দফা দাবি কী কী...
১. আরজি কর কাণ্ডে নির্যাতিতা তরুণী চিকিৎসকের দ্রুত ন্যায় বিচার করতে হবে।
২. স্বাস্থ্যসচিব পদ থেকে অবিলম্বে নারায়ণ স্বরূপ নিগমকে সরাতে হবে। দুর্নীতি ও প্রশাসনিক অক্ষমতার দায় নিতে হবে রাজ্য স্বাস্থ্য ভবনকে৷
৩. রাজ্যের প্রতিটি হাসপাতালে কেন্দ্রীয় ভাবে রোগী স্থানান্তর প্রক্রিয়া চালু করতে হবে৷
৪. হাসপাতালে ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করতে হবে৷ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের জন্য কত বেড ফাঁকা আছে। সেই তথ্য জানানো হবে তাতে।
৫. হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা আরও বাড়াতে হবে। সিভিক ভলেন্টিয়ার নয়৷ এবার থেকে পুলিশ রাখতে হবে নিরাপত্তার জন্য৷ মহিলা পুলিশ নিরাপত্তার জন্য রাখার কথাও বলা হয়েছে।
৬. প্রত্যেকটি মেডিক্যাল কলেজ হাসপাতালে টাস্ক ফোর্স গঠন করতে হবে। তাতে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরাও থাকবেন। সিসিটিভি, হেল্পলাইন নম্বর, প্যানিক বোতাম রাখতে হবে হাসপাতালে। এছাড়াও চিকিৎসকদের জন্য অন কল রুম, শৌচালয় তৈরির কথা বলা হয়েছে।
৭. রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে 'থ্রেট কালচার' বন্ধ করতে হবে। যাদের বিরুদ্ধে এমন অভিযোগ, তাদের তদন্তের আওতায় আনতে হবে।
৮. মেডিক্যাল কাউন্সিল, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ওঠা দুর্নীতি অভিযোগগুলির দ্রুত তদন্ত করতে হবে।
৯. সরকারি হাসপাতালের শূন্যপদে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করতে হবে।
১০. মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। রেসিডেন্ট চিকিৎসকদের সংগঠনকে স্বীকৃতি দিতে হবে।












Click it and Unblock the Notifications