২০২১ এর প্রথম সূর্যগ্রহণ লাইভ দেখতে পাবেন কলকাতায় বসেও, ইউটিউব থেকে ফেসবুক লিঙ্ক একনজরে
২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ কলকাতা শহর থেকে দেখা যাবে না বলেই জানিয়েছে জ্যোতির্বিজ্ঞান। তবে স্বচক্ষে শহরের আকাশে এই বলয়গ্রাস দেখা না গেলেও, সূর্যগ্রহণের লাইভ সম্প্রচার আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন। জানুন স্ট্রিমিংয়ের লিঙ্ক। একনজরে দেখুন কীভাবে দেখা যাবে সূর্যগ্রহণ।

সূর্যগ্রহণ লাইভ দেখা যাবে ফেসবুক বা ইউটিউবে
প্রসঙ্গত, সূর্যগ্রহণ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্ট বাকি। গোটা বিশ্ব এই মুহূর্তে এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে প্রস্তূতি নিচ্ছে। তবে কলকাতায় এই গ্রহণ দেখা যাবে না। তাতে কি! ইন্টারনেটে এই গ্রহণের লাইভ সম্প্রচার করতে চলেছে নাসা। মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা জানিয়েছে যে ইন্টারনেটে তাদের ফেসবুক ও ইউটিউব লিঙ্ক থেকে এই সম্প্রচার দেখা যাবে।

কোন লিঙ্কে ক্লিক করলেই দেখা যাবে গ্রহণ?
মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা নাসা তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে এই বিরল সূর্যগ্রহণের লাইভ সম্প্রচার করতে চলেছে। nasa.gov/live সাইটে গিয়েও দেখতে পাওয়া যাবে গ্রহণ। এছাড়াও https://www.youtube.com/watch?v=HMgKCOm4uOQ এই ইউটিউব লিঙ্কে নাসা সূর্যগ্রহণ সরাসরি সম্প্রচার করবে।

সূর্যগ্রহণ লাইভ: সঙ্গে রাখুন আরও কিছু লিঙ্ক
সূর্যগ্রহণের লাইভ সম্প্রচার দেখতে হলে শুধু নাসা-ই নয়, তার সঙ্গে টাইম অ্যান্ড ডেট এবং ইউনাইটেড কিংডমের রয়াল মিউজিয়াম থেকেও এই গ্রহণের লাইভ সম্প্রচার করা হবে। টাইম অ্যান্ড ডেটের লিঙ্ক হল https://www.youtube.com/watch?v=7S6dhT1voA ।

১০ জুন সূর্যগ্রহণের সময়
ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হতে চলেছে ১:৪২ মিনিটে। যার পর্ব শেষ হবে ৬:৪১ মিনিটে। কানাডা, গ্রিনল্যান্ড, রাশিয়ার একাংশ সহ ভারতের লাদাখ ও অরুণাচলপ্রদেশের বিভিন্ন একাংশ থেকে দেখা যাবে এই দৃশ্য ।












Click it and Unblock the Notifications