মানিক ভট্টাচার্যের ১০ কোটির সম্পত্তি! রহস্যজনক অ্যাকাউন্টে 'ঘুষে'র ৩ কোটি টাকা

মানিক ভট্টাচার্যের ১০ কোটি টাকার সম্পত্তির হদিশ! আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, রহস্যজনক একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। ১৪ দিনের ইডি হেফাজত শেষে আজ মঙ্

মানিক ভট্টাচার্যের ১০ কোটি টাকার সম্পত্তির হদিশ! আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু তাই নয়, রহস্যজনক একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। ১৪ দিনের ইডি হেফাজত শেষে আজ মঙ্গলবার আদালতে তোলা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। তবে এদিন মানিকের তরফে জামিনের আবেদন জানানো হয়।

যদিও ইডির তরফে একাধিক যুক্তি এদিন তুলে ধরা হয়। এবং জামিন না দেওয়ার কথা জানানো হয়। দীর্ঘ সওয়াল-জবাব শেষে আদালত মানিক ভট্টাচার্যের জেল হেফাজতের নির্দেশ শোনায়।

মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট!

মৃত ব্যক্তির সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট!

নিয়োগ সংক্রান্ত কেলেঙ্কারির তদন্তে নেমে ইতিমধ্যে একাধিক তথ্য পেয়েছেন তদন্তকারীরা। আর সেই মতো এদিন আদালতে বিস্ফোরক দাবি করেন ইডির আইনজীবীরা। তাঁরা জানান, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। এর মধ্যে মানিক ভট্টাচার্যের স্ত্রীর নামে একটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে বলেও জানা গিয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে তাতে ৩ কোটি টাকা রয়েছে বলে দাবি ইডির। শুধু তাই নয়, মানিক ভট্টাচার্যের স্ত্রীর নামে থাকা জয়েন্ট অ্যাকাউন্টটি মৃত্যুঞ্জয় চক্রবর্তীর বলে এক ব্যক্তির সঙ্গে রয়েছে। যিনি কিনা ২০১৬ সালেই প্রয়াত হয়েছিলেন বলে জানতে পেরেছেন ইডির আধিকারিকরা। আর এই টাকা ঘুষের টাকা বলে মনে করছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, ছয় বছর হয়ে গেলেও কেন ওই ব্যক্তিকে সরানো হল না তা নিয়েই প্রশ্ন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের।

৪ হাজার পরীক্ষার্থীর নাম

৪ হাজার পরীক্ষার্থীর নাম

ইডির তরফে আরও চাঞ্চল্যকর দাবি এদিন করা হয়েছে। তাঁরা জানাচ্ছে, মানিকের নামে থাকা একটি ফোল্ডার থেকে ৪ হাজার পরীক্ষার্থীর নাম পাওয়া গিয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজনের চাকরি হয়েছে বলে দাবি। এই সমস্ত বিষয়ে আরও সূত্রে যাওয়ার প্রয়োজন আছে বলে মনে করছে ইডির আধিকারিকরা। অন্যদিকে তৃণমূল বিধায়কের মোট ১০ কোটি টাকার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে বলেও দাবি ইডির। দেশ এবং বিদেশেও একাধিক সম্পত্তি পাওয়া গিয়েছে বলে দাবি।

১৪ দিনের জেল হেফাজতের

১৪ দিনের জেল হেফাজতের

বলে রাখা প্রয়োজন, এর আগে মানিকের ছেলের অ্যাকাউন্টে প্রায় আড়াই কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছিল। এবার রহস্যে নয়া মোড়। আরও কোটি কোটি টাকার খোঁজ পেলেন তদন্তকারীরা। বলে রাখা প্রয়োজন, এদিন মানিকের আইনজীবী জামিনের আবেদন জানান। পাশাপাশি একাধিক অভিযোগও করেন। বলেন, অনেক ঘুরিয়ে জোকাতে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হচ্ছে। এতে আরও সমস্যা তৈরি হচ্ছে বলে আদালতে দাবি। যদিও দির্ঘ শুনানি শেষে আদালত ফের মানিক ভট্টাচার্যের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ শোনায় আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+