‌একবছরে কমেছে পথ দুর্ঘটনায় মৃত্যু, বেড়েছে বাস–অটো দুর্ঘটনা, রিপোর্ট প্রকাশ ট্রাফিকের

এক বছরে কমেছে পথ দুর্ঘটনা

একবছরের মধ্যে পথ দূর্ঘটনায় মৃত্যুর হার অনেকটাই কমেছে শহরে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে পথ দুর্ঘটনায় মৃত্যু অনেকটাই কমেছে বলে জানিয়েছেন ট্রাফিক আধিকারিকরা। তথ্যে জানা গিয়েছে, ২০১৯ সালে ২৬৭ জন মানুষের মৃত্যু হয়েছে ২৬০টি পথ দূর্ঘটনায়। যা একবছর আগে অর্থাৎ ২০১৮ সালে ২৮৩টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৯৪ জনের।

কমেছে পথ দুর্ঘটনা

কমেছে পথ দুর্ঘটনা

‘‌দুর্ঘটনার বিশ্লেষণ'‌ নামের এই রিপোর্টে জানানো হয়েছে যে ২০১৯ সালে মোট ১,৮০৪ট টি মারাত্মক নয় এমন দুর্ঘটনা হয়েছে এবং তাতে আহত হয়েছেন ২,০১২ জন মানুষ। অন্যদিকে মারাত্মক নয় এমন দুর্ঘটনা ২০১৮ সালে হয়েছে ১,৯৬১ টি, তাতে আহত হয়েছেন ২,১৬২ জন। তথ্যে এও জানা গিয়েছে যে গত এক বছরে বাইক দুর্ঘটনায় মৃত্যুর হারও অনেকটাই কমেছে। ২০১৮ সালে যেটি ছিল ৮২টি, সেটাই ২০১৯ সালে ৫২-তে নেমে এসেছে। বিনা হেলমেটে মারাত্মক বাইক দুর্ঘটনা ২০১৮ সালে হয়েএছে ৫০টি এবং ২০১৯ সালে সেটির সংখ্যা ২০টি। হেলমেট পরার পরও দুঃসাহসিকভাবে বাইক চালানোর জন্য ২০১৮ সালে ৩২ জনের মৃত্যু হয়েছে, গত বছর তার সংখ্যা বেড়ে হয়েছে ৩৮জন। পুলিশের তথ্যে এও জানা গিয়েছে যে, গত বছরের তুলনায় ২০১৮ সালে গভীর রাতের (রাত ৮টা থেকে ভোর ৬টা) দুর্ঘটনা অনেক বেশি হয়েছে। গত বছর গভীর রাতের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮৭ জনের, যা ২০১৮ সালে ছিল ১১০ জন। জানা গিয়েছে, ২০১৮ সালে ১৪৬ জন পথচারির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, যা ২০১৯ সালে ১৫১ জন পথচারির মৃত্যু হয়।

২০১৮ সালে কম ছিল বাস-অটো দুর্ঘটনা

২০১৮ সালে কম ছিল বাস-অটো দুর্ঘটনা

বাস এবং অটো দুর্ঘটনা গত বছরের তুলনায় ২০১৮ সালে কম ছিল। ২০১৯ সালে ৯৭টি ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছে এবং ২০১৮ সালে ৮৫টি। তেমনি অটো দুর্ঘটনা ২০১৯ সালে ১০টি হয়েছে, ২০১৮ সালে সাতটি। ২০১৯ সালে মোট ৪৯৭টি বাস দুর্ঘটনা হয়েছে, ২০১৮ সালে যা কম ছিল ৪৭০টি। গতবছর গাড়ি দুর্ঘটনা হয়েছে মোট ৪৫৮টি, ২০১৮ সালে যা ছিল ৫১১টি। অটো দুর্ঘটনা গত বছর বেড়েছে, ১২৮টি, যা ২০১৮ সালে ছিল ৯৮টি।

কি বলছে কলকাতা ট্রাফিক

কি বলছে কলকাতা ট্রাফিক

২০২০ সালে কলকাতা ট্রাফিক পুলিশ তাদের লক্ষ্য নির্দিষ্ট করে নিয়েছে, এ প্রসঙ্গে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (‌ট্রাফিক)‌ সন্তোষ পাণ্ডে বলেন, ‘‌অপ্রয়োজনে হর্ন দেওয়ার বিরুদ্ধে গত এ বছর চালান দেওয়া হয়েছে ১,০০০,৪০০ জনকে, যা ২০১৮ সালে ছিল ৩৫,১১৯। অর্থাৎ গত বছর সংখ্যাটা বেড়েছে। বিশেষ কিছু অভিযানও আমাদের চলছে।'‌সন্তোষ পাণ্ডে জানান যে বাস দুর্ঘটনা কম করাই এখন একমাত্র লক্ষ্য। তিনি বলেন, ‘‌এর জন্য আমরা নতুন সুরক্ষা সচেতনতা নিয়ে আসছি এবং বাস চালকদের প্রশিক্ষিত করছি। এর সঙ্গে, আমরা শহরের ২২টি জায়গায় ইএম বাইপাস ও বাসন্তি হাইওয়ের ১২টি ট্রাফিক গার্ডসের অন্তর্গত প্রত্যেকটি দুর্ঘটনাকে খতিয়ে দেখছি।'‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+