কাটমানি ইস্যুতে ১ জুলাই জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিজেপি

রাজ্যজুড়ে কাটমানি নিয়ে বিক্ষোভ চলছে। জেলায় জেলায় সেই বিক্ষোভ আজ ছড়িয়ে পড়ছে দাবানলের মতো।

রাজ্যজুড়ে কাটমানি নিয়ে তুমুল বিক্ষোভ চলছে। জেলায় জেলায় সেই বিক্ষোভ আজ ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। শাসক দল তৃণমূল কংগ্রেস আক্রমণের মূল লক্ষ্য হয়ে উঠেছে। বিভিন্ন জেলায়, ব্লকে ব্লকে, পঞ্চায়েতে, পুরসভায় ছোট-বড় যে সমস্ত শাসক দলের নেতারা কাটমানি নিয়েছেন বলে অভিযোগ, তাঁদের বিরুদ্ধে সাধারণ মানুষ যেমন রয়েছে তেমনই বিজেপি জোরদার আন্দোলন শুরু করেছে।

ইস্যু কাটমানি

ইস্যু কাটমানি

এবার এই কাটমানি ইস্যুকে সামনে রেখে জেলায় জেলায় বিক্ষোভকে আরও জোরদার করার পথে নামতে চলেছে বিজেপি। এমনকী শহর কলকাতাতে খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জমায়েত করার ডাক দিয়েছে বিজেপি।

চলবে বিক্ষোভ

চলবে বিক্ষোভ

কাটমানি ইস্যুতে আগামী পয়লা জুলাই বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিজেপি। এরপরে দোসরা জুলাই কলকাতার হাজরা মোড়ে সমাবেশ হবে।

বিজেপির হুঁশিয়ারি

বিজেপির হুঁশিয়ারি

এর আগে দেখা গিয়েছে, শহর কলকাতা হোক বা অন্যান্য জেলা বিজেপি বারবার অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস তাঁদের মিছিল সভা করার অনুমতি দিচ্ছে না। এই প্রসঙ্গে বিজেপির হুঁশিয়ারি, হাজরা মোড়ে তাদের সভা করতে না দেওয়া হলে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তারা অবস্থান বিক্ষোভে বসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+