তরুণীর পেট কেটে উদ্ধার দেড় কেজি ওজনের গয়না, তাজ্জব কাণ্ড বীরভূমে
এক তরুণীর পেটে অস্ত্রোপচার করে প্রায় ১ কেজি ৬০০ গ্রাম ওজনের গয়না ও প্রায় ষাটটি কয়েন পাওয়া গেল।
এক তরুণীর পেটে অস্ত্রোপচার করে প্রায় ১ কেজি ৬০০ গ্রাম ওজনের গয়না ও প্রায় ষাটটি কয়েন পাওয়া গেল। বুধবার বীরভূম জেলার রামপুরহাট হাসপাতালে এই অপারেশন করা হয়েছে।

হাসপাতালের ডেপুটি সুপার শর্মিলা মৌলিক ও চিকিৎসক সিদ্ধার্থ বিশ্বাস জানান, এই তরুণী পেটে ব্যথা নিয়ে গত সপ্তাহে ভর্তি হন। এক্স রে-তে দেখা যায় পেটে ধাতব কিছু আছে। এদিন প্রায় দেড় ঘণ্টা ধরে অপারেশন করে এই গয়না, কয়েন ও অন্যান্য অনেক জিনিস বের করা হয়েছে।
তরুণী রুনির বাড়ি মাড়গ্রামের কানাইপুরে। সে মানসিক ভারসাম্যহীন। তাঁর বয়স ২২ বছর। তাঁদের একটি মনোহারি দোকান আছে। সে সামনে যা পেয়েছে তাই খেয়েছে। সেই সব তার পাকস্থলীতে আটকে ছিল।
এদিন অপারেশন করে গয়না, কয়েন, ঘড়ি, পাথর ও আরও কিছু ধাতব জিনিস বের করা হয়।












Click it and Unblock the Notifications