চঞ্চল শেয়ারবাজার, বাজেটের শুরুতে সেনসেক্স ঊর্ধ্বমুখী হলেও দিন শেষ ৭২ পয়েন্ট নিম্নমুখী হয়েই

চঞ্চল শেয়ারবাজার, বাজেটের শুরুতে সেনসেক্স উর্ধ্বমুখী হলেও দিন শেষ ৭২ পয়েন্ট নিম্নমুখী হয়েই
মুম্বই, ১০ জুলাই : মোদী সরকারের প্রথম বাজেট নিয়ে প্রবল চাপে ছিলেন বিনিয়োগকারীরা। আর তারই জেরে সকাল থেকেই চঞ্চল ছিল বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)-র সূচক সেনসেক্স। দিনের শুরু খুব একটা ভাল ছিল না। লাল রং আর সবুজ হওয়ার নাম নিচ্ছিল না। কিন্তু সকাল পৌনে ১১ টা নাগাদ অর্থমন্ত্রী অরুণ জেটলি সংসদে পৌছনোর সঙ্গে সঙ্গে সেনসেক্স এক ধাক্কায় ১০০ পয়েন্টের বেশি উঠে যায়। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় টিভির দাম কমছে, প্রসাধন পণ্যের দাম কমছে, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে মন্তব্য হতেই সেনসেক্স আরও ঊর্ধ্বমুখী হতে শুরু করে। নিফটির ক্ষেত্রেও চিত্রটা একইরকম ছিল। যদিও দিনের শেষে অরুণ জেটলির বাজেট শেয়ারবাজারকে খুব বেশি চাঙ্গা করতে পারেনি।

সারাদিনের সেনসেক্স চিত্র
মুহূর্মুহ চড়াই-উতরাইয়ের শেষে ৭২ পয়েন্ট কমে ২৫,৩৭২.৭৫ এই থামল সেনসেক্স। যদিও এদিন সেনসেক্স সর্বোচ্চ সূচক উঠেছিল ২৫৯২০.৪৬ এবং সর্বনিম্ন গিয়েছিল ২৫১১৭.০০ তে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু হওয়ার ঘন্টা খানেক আগেও বেশ চিন্তায় পড়ে যান শেয়ার দালালরা। নিম্নমুখী সেনসেক্স সূচক ১৪.৪৬ পয়েন্ট কমে ২৫৪৩০.৩৫ পৌছয়।

সারাদিনে নিফটির চিত্র
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটিও এদিন বেশ চঞ্চল ছিল। এদিন ৭৫৬৭.৭৫ পয়েন্টে দিন শেষ হয় নিফটির। যদিও এদিন নিফটির সূচক সর্বোচ্চ পৌছয় ৭৭৩১.০৫ এবং সর্বনিম্ন ৭৪৭৯.০৫ এ। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু হওয়ার ঘন্টা খানেক আগেও নিফটি ১৫.৯০ অঙ্ক নিম্নমুখী ছিল। নিফটির সূচক ছিল ৭৫৬৯.১০।

সবচেয়ে মুনাাকারী
বাজেট শুরু আগে-হিন্দালকো,কোল ইন্ডিয়া,এইচডিএফসি,টাটা পাওয়ার, ভারতী এয়ারটেল।
দিনের শেষে - ডিএলএফ (৯.২৯ শতাংশ বৃদ্ধি), প্রেস্টিজ এস্টেট (৭.৩৬ শতাংশ বৃদ্ধি), এইচডিআইএল (৪.৬৩ শতাংশ বৃদ্ধি)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+