নির্ভয়ার আসামীদের মধ্যে বিনয় শর্মার ক্ষমা প্রার্থনা খারিজ করলেন রাষ্ট্রপতি
নির্ভয়া গণধর্ষণ–খুনের ঘটনার চার সাজাপ্রাপ্ত আসামীর মধ্যে বিনয় শর্মার ক্ষমাপ্রার্থনার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি
নির্ভয়া গণধর্ষণ–খুনের ঘটনার চার সাজাপ্রাপ্ত আসামীর মধ্যে বিনয় শর্মার ক্ষমা প্রার্থনার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

শুক্রবারই দিল্লি আদালতে শনিবার হওয়ার ফাঁসির সময় বাতিল করে দেওয়া হয়। আদালতের পক্ষ থেকে জানানো হয় যে ২০১৮ সালের দিল্লি সংশোধনাগারের আইন অনুযায়ী যদি একজন আসামীও আবেদন করে তবে সব আসামীদের মৃত্যুদণ্ড পিছিয়ে দেওয়া হবে। এ নিয়ে দু’বার নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ডের সময় পিছিয়ে দেওয়া হল।
উল্লখ্যে এর আগে ২২ জানুয়ারি ফাঁসি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ১ ফেব্রুয়ারি করে দেওয়া হয়। নির্ভয়ার মা আশাদেবীর পাশাপাশি গোটা দেশ এই দিনের জন্য অপেক্ষা করছিল। কিন্তু অপেক্ষার অবসান হল না, বরং তা আরও বেড়ে গেল।
দিল্লি কোর্টের নির্দেশে আপাতত স্থগিত হয়ে যায় নির্ভয়ার চার অপরাধীর ফাঁসি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ফাঁসি হবে না বলেই জানিয়েছে আদালত। আর এরপরই নির্ভয়ার মা আশা দেবী কান্নায় ভেঙে পড়েন। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, 'আসামীদের উকিল এপি সিং বলেছেন, এই ফাঁসি কখনই হবে না।’












Click it and Unblock the Notifications