‌বাজেট ২০২০:‌ দেশে পাঁচটি স্মার্ট সিটি গড়ে উঠবে

দেশে পাঁচটি স্মার্ট সিটি গড়ে তোলা হবে। শনিবার কেন্দ্রীয় বাজেটের ঘোষণায় এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

দেশে পাঁচটি স্মার্ট সিটি গড়ে তোলা হবে। শনিবার কেন্দ্রীয় বাজেটের ঘোষণায় এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই শহরগুলি বেসরকারি অংশীদারিত্বেই রাজ্যের উন্নয়নের পাশাপাশি গড়ে তোলা হবে। যদিও এই শহরগুলির জন্য কোনও অর্থ বরাদ্দের কথা ঘোষণা করা হয়নি।

অতীতে স্মার্ট সিটি প্রকল্পের অর্থ বরাদ্দ

অতীতে স্মার্ট সিটি প্রকল্পের অর্থ বরাদ্দ

সরকার ২০১৯-২০২০ সালে স্মার্ট সিটি মিশনের জন্য ৬,৪৫০ কোটি টাকা বরাদ্দ করেছিল, যা ২০১৮-১৯ সালে ছিল ৬,১৬৯ কোটি। ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ৪.‌৫ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের এক পরিসংখ্যান অনুযায়ী স্মার্ট সিটি প্রকল্পের টেন্ডার ১,৬২,০০০ কোটিরও বেশি। এই গোটা মিশনটি সম্পূর্ণ করতে খরচ হবে ২৫ হাজার কোটি টাকা।

স্মার্ট সিটি নিয়ে চারটি তালিকা প্রকাশ

স্মার্ট সিটি নিয়ে চারটি তালিকা প্রকাশ

২০১৫ সালের ২৫ জুন স্মার্ট সিটি মিশনের সূচনা হয়। এখনও পর্যন্ত চারটি তালিকা স্মার্ট সিটি নিয়ে ঘোষিত হয়েছে। প্রথম তালিকাটি ঘোষিত হয় ২০১৬ সালে ২৮ জানুয়ারি। যেখানে ২০টি শহরের মধ্যে ভুবনেশ্বরকে শীর্ষে রাখা হয়েছিল। দ্বিতীয় তালিকায় ১৩টি শহরের নাম ছিল এবং তালিকার প্রথমে নাম ছিল উত্তরপ্রদেশের লখনউয়ের নাম। তৃতীয় তালিকায় ২৭টি স্মার্ট শহরের মধ্যে পাঞ্জাবের অমৃতসর ছিল শীর্ষে। ২০১৮ সালে চতুর্থ তালিকাটি প্রকাশ করা হয়।

স্মার্ট সিটি হতে হলে তিনটি শর্ত পূরণ

স্মার্ট সিটি হতে হলে তিনটি শর্ত পূরণ

স্মার্ট সিটি প্রকল্পের পেছনের পুরো ধারণাটি হল শহরের নাগরিকদের তাদের মৌলিক চাহিদা সরলভাবে সরবরাহ করা। রাজ্য সরকারের স্মার্ট সিটির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনটি শর্ত পূরণ করতে হয়। অঞ্চলটিতে পর্যাপ্ত জল সরবরাহ, বিদ্যুৎ সংযোগ এবং শক্তিশালী সড়ক যোগাযোগের ব্যবস্থা থাকা দরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+