গরিব পরিবার পিছু দু'টি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট: অরুণ জেটলি

মোদী
নয়াদিল্লি, ৩১ জুলাই: দেশের সব মানুষের সমৃদ্ধি ও সুবিধা চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই যে সাড়ে সাত কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, তাঁদের পাশে দাঁড়াবে সরকার। গরিব পরিবারপিছু অন্তত দু'টি করে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার এ কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

এ দিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন অরুণ জেটলি। পরে সাংবাদিকদের বলেন, "মোদীজি বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ। এই বিকাশের লক্ষ্যে সবাইকে পাশে পেতে চায় সরকার। আমরা খোঁজ নিয়ে দেখেছি, এমন অন্তত সাড়ে সাত কোটি মানুষ আছেন, যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। এমন পরিবারগুলিকে চিহ্নিত করে পরিবার পিছু দু'টি করে অ্যাকাউন্ট খুলে দেবে সরকার। এর ফলে আর্থিক সুরক্ষাও থাকবে। মূলত গ্রামাঞ্চলের বিপুল সংখ্যক মানুষের এখনও অ্যাকাউন্ট নেই ব্যাঙ্কে।"

তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির গ্রামীণ শাখাগুলিকে দায়িত্ব দেওয়া হবে মানুষকে সেভিংস অ্যাকাউন্ট খোলার কাজে সহায়তা দিতে। যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা নেই, সেখানে শাখা খোলা হবে। দুই থেকে তিনজন কর্মীকে নিয়ে প্রথমে কাজ শুরু করবে এই নতুন শাখাগুলি। যদি দেখা যায়, মানুষ উৎসাহ ভরে আসছেন, তা হলে সংশ্লিষ্ট শাখাগুলির সম্প্রসারণে নজর দেবে সরকার।

পাশাপাশি, ফোন ব্যাঙ্কিংকে আরও ছড়িয়ে দিয়ে চায় কেন্দ্র। এখন শুধু স্মার্ট ফোনেই টেলি ব্যাঙ্কিংয়ের সুবিধা পাওয়া যায়। কম দামী মোবাইল ফোনেও যাতে তা চালু করা যায়, সে ব্যাপারে পরিকল্পনা করতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চেয়ারম্যানদের পরামর্শ দেন অরুণ জেটলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+