বদলে গেল টুইটারের লোগো, ব্লু বার্ডের পরিবর্তে বসল কুকুরের ছবি

বদলে গেলো টুইটারের লোগো! ব্লু বার্ডয়ের পরিবর্তে এবার এল কুকুরের ছবি। টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের হাত ধরেই এসেছে নতুন আপডেট। নীল পাখির পরিবর্তে যে কুকুরের মুখের ছবি ব্যবহৃত হচ্ছে তার সঙ্গে কিন্তু সকলেই কমবেশি পরিচিত। কারণ বিভিন্ন মিমে এই কুকুরের ছবিটি দেখা যায়। যেটি কিন্তু পছন্দ করেন নেটবাসী।

টুইটারে নীল পাখির পরিবর্তে এল কুকুরের ছবি!

টুইটারে নীল পাখির পরিবর্তে এল কুকুরের ছবি!

ডোজকয়েন ক্রিপ্টোকারেন্সির সেই কুকুরের ছবি দিয়েই টুইটারের লেগো পরিবর্তন করলেন টুইটারের সিইও। নীল পাখির পরিবর্তে এখন শিবা ইনুর ছবি দেখতে পাবেন সকলে। কুকুরটির ভ্যাবাচ্যাকা খেয়ে হতবাক হয়ে তাকিয়ে থাকা ছবিটি খুব পছন্দ করছেন নেট নাগরিকরা। তবে টুইটারের অ্যাপের লোগোত কোনও পরিবর্তন হয়নি, তবে এই Doge লোগোটি শুধুমাত্র টুইটারের ওয়েব সংস্করণেই দৃশ্যমান হবে।

কী শেয়ার করলেন ইলন মাস্ক

টুইটারের সিইও ইলন মাস্ক নীল পাখির পরিবর্তে কুকুরের এই পরিবর্তনটি নিজেই জানিয়েছেন। টুইটারে তিনি পোস্ট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, একজন পুলিশ অফিসার একটি কাগজ পড়ছেন, সেখানে নীল পাখি সমেত কিছু লেখা রয়েছে, তার বিপরীতে থাকা কুকুরটি তাকে বলছে, এটি পুরানো ছবি।

স্কিনশট শেয়ার করলেন ইলন মাস্ক

ইলন মাস্ক এক টুইটার ব্যবহারকারীর সঙ্গে কথোপকথনের একটি স্কিনশট শেয়ার করেছেন। যেখানে তিনি লিখেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী। সেখানে নতুন প্ল্যাটফমের দরকার আছে কিনা, সেখানে ব্যবহারকারী জানান, ইলন মাস্কের টুইটার কেনা উচিত ও সেই সঙ্গে ব্লু বার্ডের লোগোর পরিবর্তে ডগির ছবি ব্যবহার করা উচিত্।

উল্লেখ্য, ২০২২ সালের অক্টোবর মাসে ইলন মাস্ক সংস্থার দায়িত্ব নেওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া জায়ান্টে বেশ কিছু পরিবর্তন এনেছেন। সম্প্রতি, টুইটারও ঘোষণা করে যে, পয়লা এপ্রিল থেকে সংস্থা তার আগের ভেরিফায়েড প্রোফাইলগুলি থেকে নীল টিক সরিয়ে দেবে। ব্লু টিক-সহ ভেরিফায়েড প্রোফাইল পেতে হলে মাসে ৮ ডলারের সাবস্ক্রিপশন নিতে হবে।


ছবি সৌজন্য ইলন মাস্ক/পিক্সেল

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+