বিশ্বের এই রোমান্টিক জায়গাগুলিতে স্ত্রীকে সঙ্গী করে হানিমুন সেরে আসুন
বিদেশে ঘুরতে যাওয়ার ইচ্ছা কমবেশি প্রায় সকলেরই থাকে। যদি আপনারা হানিমুনে বিদেশে স্বামী ও স্ত্রী একসঙ্গে যেতে চান ও সেখানে গিয়ে কিছু রোমান্টিক মুহূর্ত কাটাতে চান, তাহলে আপনি এই জায়গাগুলিতে ঘুরে আসতে পারেন। দেখুন সেই জায়গাগুলি কী কী।
এখানে গেলে আপনার আর কিন্তু ফিরে আসতে ইচ্ছা করবে না। তাছাড়াও এই জায়গাগুলির প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ। যা দেখে চোখ ফেরাতে পারবেন না আপনিও। দেখুন তালিকায় কোন কোন জায়গা পড়ছে।

ছবি সৌজন্য- pexels
প্যারিস, ফ্রান্স
প্যারিসকে যে ভালোবাসার শহর বলা হয়। এখানে গেলে স্বামী ও স্ত্রীর রোমান্টিকভাবে সময় কাটাতে পারবেন। তা হয়তো কারোরই অজানা নয়। প্যারিসে গেলে অবশ্যই আইফেল টাওয়ার দেখে আসতে ভুলবেন না। এখানে গেলে আপনার ঘোরা কিন্তু অপূর্ণ থেকে যাবে। পরিচ্ছন্ন দেশের তালিকায় নাম রয়েছে ফ্রান্সের। এখানে অনেক বাইরের পর্যটকেরাও ঘুরতে আসেন। এখানে গেলে আপনার মনোরম শোভাতে আপনার চোখ আটকাবেই।
মলদ্বীপ
যদি আপনি সঙ্গীকে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে মলদ্বীপ যেতেই পারেন। মলদ্বীপে গিয়ে আপনি তার সঙ্গে রোমান্টিকভাবে সময় কাটাতে পারবেন। শুধু তাই নয় , এখানে বিলাসবহুল রিসর্ট রয়েছে। এখানে কিন্তু আপনি অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। বলিউডের নামকরা নায়ক নায়িকারাও কিন্তু এখানেই হানিমুন সেরেছেন। মলদ্বীপেতে ঘুরতে গেলে রাজধানী মালেতে যাবেনই।
ভেনিস, ইতালি
আপনি আপনার স্ত্রীকে নিয়ে হানিমুনে কিন্তু ঘুরতে যেতেই পারেন ইতালির ভেনিসে। বিশ্বের সবথেকে রোমান্টিক জায়গাগুলির মধ্যে এটি একটি। বলিউডের অনেক রোমান্টিক সিনেমায় শুটিংও কিন্তু এখানে হয়েছে। তাছাড়াও ভেনিস ইতালির সুন্দর শহর গুলির মধ্যে একটি। এখানে ঘুরতে গেলে আপনি কিন্তু জলে ভেসে ভেসেই শহর ঘুরতে পারবেন অর্থাৎ হিন্দি সিনেমার বহু গানের শুটিং এই ভেনিসের গন্ডোলাতেই চেপে করা হয়েছে। আপনিও কিন্তু একবার গন্ডোলা রাইট করে আসতে পারেন।
গ্রিসের স্যান্টোরিনি
গ্রিসের স্যান্টোরিনি জায়গাটির নাম নিশ্চয়ই শুনেছেন । তবে এই জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর। এখানে স্বর্গীয় সুখ রয়েছে বলা চলে। সুন্দর সাজানো গোছানো দেশ একটি। এখানে গেলে অবশ্যই আপনি সাইড সিন করে আসবেন। শুধু তাই নয়, এখানে সূর্যমুখী ফুল আর নীল জলের জন্য বিখ্যাত। এটি একটি রোমান্টিক দ্বীপ বলা চলে।












Click it and Unblock the Notifications