সপ্তাহ শেষে বারাসত ও মধ্যমগ্রামের মধ্যে বন্ধ থাকবে ট্রেন! জেনে নিন বিস্তারিত
শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত বারাসত মধ্যমগ্রামের মধ্যে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে।
শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত বারাসত মধ্যমগ্রামের মধ্যে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে। ভূগর্ভস্থ রাস্তা তৈরির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রেল ও জেলা প্রশাসনের তরফে প্রচার চালানো হচ্ছে। যাতে বেশি সংখ্যক মানুষের কাছে এই খবর পৌঁছে দেওয়া যায়।
শনিবার রাত ১১ টা থেকে রবিবার রাত ১১ টা পর্যন্ত বারাসত এবং মধ্যমগ্রামের মধ্যে শিয়ালদহ হাসনাবাদ এবং শিয়ালদহ বনগাঁ শাখার ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। বারাসতে ১২ নম্বর রেলগেটে ভূগর্ভস্থ পথ তৈরির জন্য চূড়ান্ত পর্যায়ের কাজ করা হবে। রেললাইন তুলে ফেলে কাজ করা হবে। ফলে শিয়ালদহ থেকে মধ্যমগ্রাম, বারাসত থেকে বনগাঁ, বারাসত থেকে হাসনাবাদ শাখায় স্বল্প সংখ্যক ট্রেন চলাচল করবে।
এই পরিস্থিতিতে মধ্যমগ্রাম এবং বারাসতের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে প্রশাসনের তরফে আলোচনা করা হয়েছে। এই রুটে অটো কিংবা ইরিক্সা যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেই বিষয়টিতেও নজর রাখা হচ্ছে।
যাত্রীদের বিষয়টি জানাতে রেলের তরফ থেকে অন্যদিকে প্রশাসনের তরফ থেকে বারাসত জুড়ে প্রচার চালানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সোমবার সকাল হয়ে যাবে বলেই সূত্রের খবর।












Click it and Unblock the Notifications