জনপ্রিয় সিরিজ ‘মানি হাইস্ট’ সিরিজ ৫–এ দেখা গেল ভারতীয় এই দুই বিখ্যাত ব্যক্তিত্বকে
জনপ্রিয় সিরিজ ‘মানি হাইস্ট’ সিরিজ ৫–এ দেখা গেল ভারতীয় এই দুই বিখ্যাত ব্যক্তিত্বকে
প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে 'মানি হাইস্ট: সিজন ৫’। ৩ সেপ্টেম্বর এই স্প্যানিশ সিরিজ মুক্তি পাওয়ার পরই তা দেখে ফেলেছেন অগুণিত ভারতীয় দর্শক। তবে এই জনপ্রিয় স্প্যানিশ সিরিজের মধ্যে তাঁরা ভারতীয় যোগ খুঁজে পেয়েছেন। কারণ, দুই পর্বের এই সিরিজের প্রথমটির সঙ্গে ভারতীয় দর্শকরা দেখতে পেয়েছেন বিরাট কোহলী এবং ববি দেওলকে।

বিরাট কোহলি ও ববি দেওল যোগ
এই সিরিজের পরম ভক্ত কিছুজনের ঈগলের চোখ রয়েছে। তাঁরা এই সিরিজের একটি অজ্ঞাতপরিচয় চরিত্রের মধ্যে ভারতের দুই পরিচিত ব্যক্তিত্ব ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেতা ববি দেওলের মিল খুঁজে পেয়েছেন। একটি দৃশ্যে দেখা গিয়েছে, মার্সেইকে গ্রেফতার করার সময় তিনি যখন হেলিকপ্টারে চেপে পালানোর চেষ্টা করছেন, তখন একজন সেনা তাঁর দিকে অস্ত্র উঁচিয়ে কড়া চোখে তাকিয়ে আছেন। আর এই সেনা আধিকারিকের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলী ও অভিনেতা ববি দেওলের মুখের আশ্চর্য মিল পেয়েছেন দর্শকরা। একই মুখের মধ্যে দু'জন জনপ্রিয় ভারতীয় ব্যক্তিত্বের মিল পাওয়া সত্যি খুব বিরল।

সোশ্যাল মিডিয়া উত্তাল
এরপরই এই দৃশ্যে থাকা সেনা আধিকারিকের মুখের সঙ্গে বিরাট-ববি দেওলের মিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে যায়। উৎসাহিত নেটিজেনরা একের পর এক প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ওই সেনা আধিকারিকের ছবি পোস্ট করে। অনেকে লেখেন, ববি-বিরাট যুগলবন্দী, মানি হাইস্টে বিরাটের অভিনয় মুগ্ধ করেছে, মানি হাইস্টে কোহলী, ববি বিশেষ ভূমিকায়' ইত্যাদি।

২০১৭ সালে প্রথম সিরিজ মুক্তি পায়
এমনিতেই এই স্প্যানিশ ওয়েব সিরিজটি নিয়ে উত্তেজনা চরমে, আর এর মধ্যে ববি ও বিরাটের এই প্রসঙ্গ ওয়েব সিরিজের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলল। প্রসঙ্গত, চার বছর আগে ২০১৭ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় 'মানি হাইস্ট'-র প্রথম সিজন। নির্মাতারা এখন পর্যন্ত প্রতিটি নতুন সিজনের সঙ্গে চিত্রনাট্যে আরও নৃশংসতা স্পষ্ট করেছে, এবং এই সিজনেও তা অব্যাহত।

মানি হাইস্ট ওয়েব সিরিজ
প্রসঙ্গত, প্রথম থেকেই দর্শকদের পছন্দের তালিকায় খুব সহজেই রয়েছে ওয়েব সিরিজটি। মানি হাইস্টের মূল গল্পের পাশাপাশি অনেকগুলো সাবপ্লট রয়েছে। যা আবেগতাড়িত করবে দর্শককে। প্রসঙ্গত, 'মানি হাইস্ট'- এ অভিনয় করেছেন অ্যালভারো মর্তে তথা প্রফেসর, ইতজিয়ার ইতুয়াও তথা ইন্সপেক্ট রেকেল, মিগুয়েল হেরেন তথা রিও এবং জাইম লোরেট তথা ডেনভার। এমন শো যা সিরিজ তৈরির ফোর্থ ওয়াল ভেঙে দিয়েছে। চারটি সত্যিই ভাল সিজনের পরে, তাই শেষও উপযুক্ত হতে হবে। শেষ পর্বে থাকছে টানটান উত্তেজনা। প্রতিটি দৃশ্যে দেখা যাবে রোলার কোস্টার রাইড। ডেনভার, মানিলা এবং টোকিও-কে তাঁদের পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগ নিতে দেখা যাবে এই সিজনে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications