অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্থদের জন্য পুরস্কারমূল্য দানের প্রস্তাব টেনিস তারকার
পুড়ছে অস্ট্রেলিয়া, ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই প্রায় ৫০ কোটি প্রাণী মারা গিয়েছে।
পুড়ছে অস্ট্রেলিয়া, ভয়াবহ দাবানলে অস্ট্রেলিয়ায় ইতিমধ্যেই প্রায় ৫০ কোটি প্রাণী মারা গিয়েছে। প্রায় দুমাসেরও বেশি সময় ধরে অগ্নিত্রাসে নিঃশব্দে পুড়ে চলেছে অস্ট্রেলিয়া। সিডনি বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই কয়েক মাসে পশু-পাখিদের মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৫০ কোটি ছুঁইছুঁই। এখনও কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসে দাবানলে প্রাণীদের মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ছে। অস্ট্রেলিয়ার বনাঞ্চলে এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এলেন টেনিস তারকা।

এই মুহূর্তে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা অ্যাশ বার্টি ব্রিজবেন ইন্টারন্যাশানাল থেকে পাওয়া টুর্নামেন্ট মূল্য, রেড ক্রস নামের এক এনজিওকে দান করবেন বলে জানিয়েছেন।
দানের এই অর্থের পুরোটাই অস্ট্রেলিয়ায় দাবানলের ক্ষতিগ্রস্থদের চিকিৎসা ও অন্যন্য সাহায্যের জন্য ব্যয় করা হবে। বার্টি জানান ইতিমধ্যেই তিনি ৩০ হাজার ডলার দান করেছেন। এরপর টুর্নামেন্টের ফাইনাল জিতলে পুরস্কার মূল্যের ৩ লক্ষ ৬০ হাজার ডলারের পুরোটাই দাবানলের ক্ষতিগ্রস্থদের জন্য ত্রাণ তহবিলে দেবেন বলে রবিবার তিনি জানিয়েছেন। সোমবার টুর্নামেন্টের শেষ ষোলোর ম্যাচ খেলতে নামবেন বার্টি।
বনাঞ্চলে পুড়ে পাওয়া প্রাণীদের পাশাপাশি এখনও পর্যন্ত ভয়াবহ এই দাবানলের গ্রাসে পড়ে ২৪ জন প্রাণ হারিয়েছেন, ১৫০০ বাড়িঘর ধংস হয়েছে। মেয়েদের বিশ্বের এক নম্বর এই টেনিস তারকা ঘরছাড়া এই মানুষদেরও পাশে দাঁড়িয়ে চান।উল্লেখ্য দাবানলে এই ভয়াবহতায় পর ক্রিকেটার থেকে শুরু করে গল্ফার, টেনিস তারকারা সবাই সাহায্যের জন্য এগিয়ে এসেছেন।












Click it and Unblock the Notifications