উইম্বলডনের ঘাসের কোর্টে আজ পাওয়ার টেনিসে প্রবীণ বনাম নবীনের লড়াই

ভেনাস উইলিয়ামস বনাম গারবাইন মগুরুজা লড়াই ঘিরে ধীরে ধীরে চড়ছে পারদ। শনিবাসরীয় উইম্বলডনের সার্কিটে অভিজ্ঞতা বনাম তারুণ্যের লড়াই দেখতে তৈরি টেনিসপ্রেমীরা। 

ইতিহাসের উইম্বলডন ফাইনাল। শনিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে লড়াই অভিজ্ঞতা বনাম তারুণ্যের। ৩৭ বছরের সেরেনা উইলিয়ামস নামতে চলেছেন গারবাইন মুগুরুজার বিরুদ্ধে । সবচেয়ে বেশি বয়সের ফাইনালিস্ট হয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভাকে সরিয়ে। এর আগে ৩৪ বছর বয়সে উইম্বলডন ফাইনালিস্ট হয়েছিলেন মার্টিনা নাভ্রাতিলোভা।

নতুন রেকর্ডের লক্ষ্যে ভেনাস

তবে এই রেকর্ড ছুঁয়েই থেমে থাকতে চাননা মার্কিন টেনিস তারকা। বিজ্ঞানকে হেলায় হারিয়ে স্কিল ও অনুশীলন দিয়ে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছেন সেরেনা উইলিয়ামসের বড় বোন। এবার তাঁর লক্ষ্য ওপেন এরায় এবং উইম্বলডনে সবচেয়ে বেশি বয়সে খেতাব জয় করা। বোন সেরেনা উইলিয়ামস এই মুহূর্তে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। দিদিকে ফাইনাল জয়ের টিপস দিয়েছেন তিনি। দু'বছর আগে উইম্বলডন ফাইনালে গারবাইন মুগুরুজাকে হারিয়েই খেতাব জিতেছিলেন সেরেনা।

ভেনাসকে টিপস সেরেনার

অন্যদিকে উইম্বলডনে সবচেয়ে বেশি বয়সে খেতাব জয়ের রেকর্ড রয়েছে সেরেনা উইলিয়ামসেরই। ২০১৬ সালে ৩৪ বছর ২৮৭ দিনে খেতাব জিতেছিলেন সেরেনা। ফলে নবম বার উইম্বলডনের ফাইনালে বোনের রেকর্ড ভেঙে নতুন নজির গড়তে বদ্ধপরিকর ভেনাস। এর আগে সেরেনা ও স্টেফি নবমবার উইম্বলডনের ফাইনালে খেলেছিলেন। ফাইনালের সংখ্যায় তাঁদের ছুঁলেন মার্কিন তনয়া। ওপেন এরায় ভেনাসের আগে রয়েছেন ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভা।

জিততে মরিয়া মুগুরুজা

অন্যদিকে বছর ২৩ -র মুগুরুজাও পিছিয়ে নেই। নিজের কেরিয়ারের সেরা টেনিসটা খেলছেন ফরাসি ওপেন জয়ী এই স্প্যানিশ টেনিস প্লেয়ার। প্রতিপক্ষকে নিষ্ঠুর ভাবে হারিয়ে দিতে ওস্তাদ এই তরুণী। ক্লে কোর্টে সেরার শিরোপা জেতা মগুরুজা এবার গ্রাস কোর্টেও রাজত্ব করতে পারেন কিনা এখন তা দেখার অপেক্ষায় টেনিস দুনিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+