ইউএস ওপেনে এগোচ্ছেন তারকারা, নজির গড়লেন লিয়েন্ডার
ইউএস ওপেনের হাড্ডাহাড্ডি জমে উঠছে লড়াই। এগোচ্ছেন সকলেই, ভারতীয়দের মিশ্র দিন।
ইউএস ওপেনে তিনি নেই, তবুও আলোচনার কেন্দ্রে তিনিই । তিনি সেরেনা উইলিয়ামস। শুক্রবারই কন্যা সন্তানের জন্ম দিয়েছেনে সেরেনা। মুগুরেজাও সেরেনাকে শুভেচ্ছা জানিয়েছেন সন্তান হওয়ার জন্য। তবে ইয়ার্কি করতেও ছাড়েননি। বলেছেন, সেরেনা -র মেয়ে আশা করা যায় টেনিস খেলবেন না। আসলে ২৩ টি গ্র্যান্ডস্ল্যামের মালিকিন আসলে তাঁর সময়ের টেনিস প্লেয়ারদের থেকে একের পর এক খেতাব ছিনিয়ে নিয়েছেন। তাই মুগুরেজা এই ইয়ার্কি মারেন। এদিন তিনি পৌঁছে গেলেন ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে। খেলার ফল ৬-১, ৬-১।
এদিকে মাসি হওয়ার দিনেই ইউএস ওপেনে মহিলা সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন নবম বাছাই ভেনাস উইলিয়ামস। স্ট্রেট সেট জিতে নিলেন ম্যাচ। খেলার ফল ৬-৩, ৬-৪। হারালেন গ্রিসের মারিয়া সাক্কারিকে।
"My best tennis this year has come at the majors. That's exactly what I want, to play my best tennis at the Big 4." @Venuseswilliams #USOpen pic.twitter.com/nLnp9Opqjy
— US Open Tennis (@usopen) September 2, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>মারিয়া শারাপোভার জয়ের দৌড় অব্যাহত। হারালেন আমেরিকার সোফিয়া কেনিনকে। খেলার ফল ৭-৫, ৬-২ । রুশ সুন্দরী এদিন দাপটের সঙ্গেই যোগাড় করে নিলেন চতুর্থ রাউন্ডের টিকিট।
— US Open Tennis (@usopen) September 2, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে ইউএস ওপেনে পুরুষদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন ভারতের রোহন বোপান্না। তিন সেটের লড়াইতে তিনি হারলেন সিমোন বোলেলি-ফাবিও ফগনিনি জুটি-র বিরুদ্ধে। খেলার ফল ৫-৭, ৬-৪, ৬-৪। ফলে বোপান্না-কুয়েভাস জুটির অভিযান শেষ হয়ে গেল।
পুরুষ ডাবলসে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন ভারতের লিয়েন্ডার পেজ-পূরব রাজা জুটি। তারা স্ট্রেট সেটে উড়িয়ে দেন জানকো টিপসারেভিচ-ভিক্টর ট্রইকি জুটিকে। খেলার ফল ৬-১, ৬-৩। এই নিয়ে ২৪ বছর ইউএস ওপেনে খেলে নজির গড়লেন এই ভারতীয় টেনিস তারকা।
Can you believe it's been 24 years since @Leander Paes made his debut at the #USOpen? 😮 https://t.co/yRjAPwWMFR pic.twitter.com/duPwU4ztYO
— US Open Tennis (@usopen) September 2, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিক ভারতীয়দের মধ্যে সানিয়া মির্জা ও ফেং সুয়াই জুটি জিতলেন মহিলাদের ডাবলসে। হারালেন পত্রা মাটিক- ডোনা ভ্যাকিক জুটিকে। খেলার ফল ৬-৪, ৬-১। তবে মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে হেরে গেছেন ভারতের সানিয়া মির্জা। জেলেনা ওস্টাপেঙ্কো-ফাব্রিস মার্টিন জুটি জিতে যান সানিয়া-ডোডিগ জুটির বিরুদ্ধে। খেলার ফল ৫-৭, ৬-৩, ১০-৬।
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?
Click it and Unblock the Notifications