Sania Mirza: অস্ট্রেলিয়ান ওপেনই কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম, সানিয়া মির্জা দিলেন আবেগঘন বার্তা

সানিয়া মির্জার কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন। এরপর আগামী মাসে অনুষ্ঠেয় দুবাই ওপেন খেলেই পেশাদার টেনিসকে বিদায় জানাবেন ভারতীয় টেনিস সেনসেশন। তার আগে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিলেন সানিয়া। পাকাপাকিভাবে জানিয়ে দিলেন অবসরের দিনক্ষণ।

সানিয়ার শেষ অস্ট্রেলিয়ান ওপেন

সানিয়ার শেষ অস্ট্রেলিয়ান ওপেন

সানিয়া প্রথমে ভেবেছিলেন গত বছরেই অবসর নেবেন। কিন্তু ইউএস ওপেনের আগে তিনি চোট পেয়ে ছিটকে যান। ফলে অবসরের পরিকল্পনাতেও বদল আনেন। মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে সানিয়া অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস খেতাব জিতেছিলেন, সেটিই ছিল তাঁর কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়। সানিয়া ৬টি ডাবলস গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। শেষবার জেতেন মেলবোর্ন পার্কেই। অস্ট্রেলিয়ান ওপেনে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে জেতেন ডাবলস খেতাব। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে সানিয়া কাজাখস্তানের আনা দানিলিনার সঙ্গে জুটি বাঁধছেন। এ ছাড়া রোহন বোপান্নার সঙ্গে তিনি মিক্সড ডাবলসেও নামতে পারেন।

অবসরের আগে আবেগপ্রবণ

সানিয়া এদিন সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টে লেখেন, ৩০ বছর আগে ৬ বছরের নাসর স্কুলের এক পড়ুয়া মায়ের সঙ্গে হায়দরাবাদের নিজাম ক্লাবে গিয়েছিল। কোচ সেই মেয়েটিকে টেনিস খেলার জন্য খুব ছোট বলে মনে করেছিলেন। কিন্তু সেই কোচের সঙ্গে অনেকক্ষণ কথা বলে তাঁর সঙ্গে রীতিমতো লড়াই করে টেনিস খেলা শুরু করে মেয়েটি। ফলে ৬ বছর বয়স থেকেই স্বপ্নের বাস্তবায়নের যাত্রাপথের সূচনা। ২০০৫ সালে আমি অস্ট্রেলিয়ান ওপেনেই কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলাম। কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নামার জন্য সেই অস্ট্রেলিয়ান ওপেনই যে আদর্শ, তা বলার অপেক্ষা রাখে না।

শুরুর জায়গাতেই শেষ

শুরুর জায়গাতেই শেষ

সানিয়া আরও লিখেছেন, প্রথমবার খেলার ১৮ বছর পর শেষবার অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নামার জন্য আমি প্রস্তুত। এরপর ফেব্রুয়ারিতে দুবাই ওপেন রয়েছে। গৌরব ও কৃতজ্ঞতাবোধের সঙ্গে প্রচুর আবেগ আমাকে ছুঁয়ে যাচ্ছে। গত ২০ বছরের পেশাদার টেনিস কেরিয়ারে যা অর্জন করেছি তার জন্য আমি গৌরবান্বিত। যে নানাবিধ স্মৃতিবিজড়িত ঘটনা রয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। যখনই কোনও জয় নিশ্চিত করেছেন বা দীর্ঘ কেরিয়ারে কোনও মাইলস্টোন গড়েছেন, তাতে দেশের মানুষ ও সমর্থকরা যে গৌরব ও আনন্দ বোধ করেছেন সেটাকেই সানিয়া সেরা স্মৃতি হিসেবে উল্লেখ করেন।

মধুরেণ সমাপয়েৎ হবে?

মধুরেণ সমাপয়েৎ হবে?

সানিয়া মির্জা গত বছর উইম্বলডনের মিক্সড ডাবলস সেমিফাইনাল খেলেন মেট প্যাভিচের সঙ্গে জুটি বেঁধে। গত ৫ বছরে কোনও গ্র্যান্ড স্ল্যামে প্রথম চারে শেষ করা সেটিই প্রথম। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজীব রামের সঙ্গে জুটি বেঁধে পৌঁছেছিলেন কোয়ার্টার ফাইনাল অবধি। গত বছর চার্লসটন ওপেন ডব্লুটিএ ৫০০ এবং স্ট্র্যাসবুর্গ ওপেনের ফাইনালে ওঠেন বিশ্বের প্রাক্তন ১ নম্বর ডাবলস প্লেয়ার সানিয়া। শেষ দুটি টুর্নামেন্টে সানিয়ার পারফরম্যান্সের দিকে তাকিয়ে সকলেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+