পিছিয়েও পাঁচ সেটের যুদ্ধ জিতে উইম্বলডনের শেষ ১৬-তে মেদভেদেভ

পাঁচ সেটের যুদ্ধ জিতে উইম্বলডনের শেষ ১৬-তে মেদভেদেভ

পাঁচ সেটের তুমুল যুদ্ধ জিতে উইম্বলডনের শেষ ১৬ রাউন্ডে পৌঁছলেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। তৃতীয় রাউন্ডে ক্রোয়েশিয়ার মাকিন সিলিচকে হারালেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। তবে অল ইংল্যান্ড টেনিস ক্লাবের এক নম্বর কোর্টে দুই তারকার হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছেন টেনিস প্রেমীরা।

পিছিয়েও পাঁচ সেটের যুদ্ধ জিতে উইম্বলডনের শেষ ১৬-তে মেদভেদেভ

মারিন সিলিচের বিরুদ্ধে লড়াইয়ে ম্যাচের প্রথম দুটি সেট হেরে যান ড্যানিল মেদভেদেভ। প্রথম সেটের ফয়সলা টাইব্রেকারের মাধ্যমে হয়। ৭-৬(৭-৩) ফলাফলে মোকাবিলা জেতেন সিলিচ। দ্বিতীয় সেটে রাশিয়ান তারকাকে কার্যত দাঁড়াতে দেননি ক্রোয়েশিয়ার খেলোয়াড়। ৬-৩ গেমে ওই মোকাবিলা জেতেন সিলিচ। টেনিস প্রেমীরা যখন ম্যাচে মেদভেদেভের হার কার্যত নিশ্চিত বলে ধরে নিয়েছিলেন, তখনই ঘুরে দাঁড়ান বিশ্বের দুই নম্বর তারকা। অবশিষ্ট সময়ে ম্যাচে আর কল্কে পাননি সিলিচ।

ম্যাচের তৃতীয় ও চতুর্থ সেটে মেদভেদেভের দাপটের সামনে দাঁড়াতে পারেননি ক্রোয়েশিয়ার তারকা। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে প্রতিপক্ষের দুটি সার্ভিস ব্রেক করে ৬-৩ গেমে তৃতীয় সেট জেতেন রাশিয়ার খেলোয়াড়। চতুর্থ সেটও ৬-৩ ফলাফলে জেতেন মেদভেদেভ। ম্যাচের পঞ্চম সেট শেষ করতেও বেশি সময় নেননি বিশ্বের দুই নম্বর তারকা। ৬-২ ফলাফলে ওই মোকাবিলা জিতে নেনে ড্যানিল। তাঁর লড়াইকে কুর্নিশ জানান অল ইংল্যান্ড টেনিস ক্লাবের কোর্ট ওয়ানে খেলা দেখতে আসা দর্শকরা। চতুর্থ রাউন্ডে পোল্যান্ডের হুবাট হার্টাজের মুখোমুখি হবেন মেদভেদেভ।

মহিলাদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলেইঘ বার্টি। তৃতীয় রাউন্ডের ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্যাটেরিনা সিনিয়াকোভাকে হারিয়েছেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা। ম্যাচের প্রথম সেট ৬-৩ ফলাফলে জিতেছেন বার্টি। তবে লড়াই হয় দ্বিতীয় সেটে। ওই মোকাবিলা ৭-৫ ফলাফলে জিতেছেন অস্ট্রেলিয় টেনিস তারকা। শেষ ১৬ রাউন্ডে বারবোরা ক্রেজসিকোভার মুখোমুখি হবেন বার্টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+