উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে কোন নতুন রেকর্ড ফেডেরারের? কী বলছে পরিসংখ্যান?

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে কোন নতুন রেকর্ড ফেডেরারের? কী বলছে পরিসংখ্যান?

ছন্দে ফিরলেন রজার ফেডেরার। একই সঙ্গে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডেও পৌঁছলেন কিংবদন্তি। একাধারে এক নতুন রেকর্ডের মালিক হয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। সেই রেকর্ড এবং পরিসংখ্যান এক নজরে দেখে নেওয়া যাক। ঘাসের কোর্টে কতটা সাবলীল ফেডেরার, তাও আরও একবার ঝালিয়ে নেওয়া যাক।

ফেডেরার নতুন রেকর্ড

ফেডেরার নতুন রেকর্ড

স্ট্রেট সেটেই উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতেছেন সুইস কিংবদন্তি। যদিও প্রথম সেটে ফেডেরার সঙ্গে ভয়ঙ্কর লড়াই করেন গ্যাসকোয়েট। খেলা গড়ায় টাইব্রেকারে। যদিও ৭-৬(৭-১) ফলাফলে ওই সেটের মোকিবিলা জেতেন ফেডেরারই। তবে দ্বিতীয় এবং তৃতীয় সেটে ফেডেরারকে সেভাবে টক্কর দিতে পারেননি ফরাসি তারকা। ৬-১ ও ৬-৪ ফলাফলে ম্যাচ জিতে নেন আট বারের উইম্বলডন চ্যাম্পিয়ন। অল ইংল্যান্ড টেনিস ক্লাবে যেটি ফেডেরারের ১০৩তম জয়। ঐতিহ্যবাহী ঘাসের কোর্টে মাত্র ১৩টি ম্যাচ খেলছেন আট বারের উইম্বলডন চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের গত ৪৬ বছরের ইতিহাসে বরিষ্ঠতম খেলোয়াড় হিসেবে তৃতীয় রাউন্ডে পৌঁছলেন ৩৯-এর রজার।

এর আগের রেকর্ড

এর আগের রেকর্ড

১৯৭৫ সালে ৪০ বছর বয়সে উইম্বলডনে তৃতীয় রাউন্ডে পৌঁছে ইতিহাস রচনা করেছিলেন অস্ট্রেলিয়ার কেন রোজওয়েল। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ঘাসের কোর্টের রাজা বলে পরিচিত রজার ফেডেরার। রচনা করলেন এক নতুন অধ্যায়।

ফেডেরার বনাম গ্যাসকোয়েট

ফেডেরার বনাম গ্যাসকোয়েট

পছন্দের উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের রিচার্ড গ্যাসকোয়েটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রজার ফেডেরার। টেনিস প্রেমীদের মনে জাগ্রত হয়েছিল টুর্নামেন্টের ২০০৭ সালের সংস্করণের সেমিফাইনালের ছবি। যে ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এই দুই প্রতিপক্ষই। মোকাবিলা জিতেছিলেন রজার। ঘাসের কোর্টে এরপর কেটে গিয়েছে ১৪ বছর। ৩৯-এর ফেডেরার ঝুলিতে এখন ২০টি গ্র্যান্ড স্ল্যাম। ৩৫ বছরের গ্যাসকোয়েটের সম্বল সেই লড়াই। যা দিয়ে কিংবদন্তি রজারের সঙ্গে যুদ্ধ করেও হার স্বীকার করলেন ফরাসি তারকা।

মুখোমুখি দুই তারকা

মুখোমুখি দুই তারকা

এখনও পর্যন্ত মোট ২১ বার রিচার্ড গ্যাসকোয়েটের মুখোমুখি হয়েছেন রজার ফেডেরার। ১৯ বারই জিতেছেন সুইস কিংবদন্তি। মাত্র ২ বার জিতেছে ফরাসি তারকা। চলতি উইম্বলডনের ম্যাচ নিয়ে গ্যাসকোয়েটের বিরুদ্ধে টানা ১০টি ম্যাচ জিতলেন ফেডেরার। ২০১১ সালের এটিপি ১০০০ মাস্টার্স থেকে চলছে রজারের বিজয়রথ। সবমিলিয়ে গ্র্যান্ড স্ল্যামে ফেডেরারে জয় ও হারের সংখ্যা যথাক্রমে ৩৬৭ ও ৫৯।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+