মাদ্রিদ ওপেনে বিশ্ব টেনিসের উদীয়মান তারকার বিরুদ্ধে নামার আগে নিজেকে পিছিয়ে রাখছেন রাফায়েল নাদাল
মাদ্রিদ ওপেনে বিশ্ব টেনিসের উদীয়মান তারকার বিরুদ্ধে নামার আগে নিজেকে পিছিয়ে রাখছেন রাফায়েল নাদাল
মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে বহু প্রতিক্ষীত ম্যাচে মুখোমুখ হতে চলেছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদা এবং কার্লোস আলকারেজ। ২১টি গ্র্যান্ডস্ল্যামের মালিক নাদাল এবং তরুণ তুর্কী আলকারেজের এই লড়াই দেখার জন্য বহু দিন অপেক্ষারক টেনিস বিশ্ব। সদ্যই বার্সেলোনায় এটিপি ৫০০ জিতেছেন এই টিনেজার।

নিজেকে পিছিয়ে রাখছেন নাদাল:
আলকারেজের পারফরম্যান্স দেখে তাঁকে আগামী দিনের তারকা হিসেবে মনে করছেন অনেকে। মাদ্রিদ ওপেনে শেষ আটের লড়াইয়ে নামার আগে নাদালকেও চিন্তায় রেখেছে এই তরুন টেনিস তারকার ফর্ম। উল্লেখ্য, রেকর্ড ২১টি গ্র্যান্ডস্ল্যামের মালিকের বিরুদ্ধে ফেভারিট হিসেবে শুরু করবেন কার্লোস আলকারেজ। এই স্প্যানিয়ার্ডের বিরুদ্ধে নামার আগে নাদাল জানিয়েছে, তিনি নিজেকে এই ম্যাচে পিছিয়ে রাখবেন। তিনি বলেছেন, "আমি মনে করি আজ আমার থেকে সেরা খেলোয়াড় ও এবং ভাল মোমেন্টাম রয়েছে। ওর মানসিক দৃঢ়তা অনেক ভাল এবং অনেক বেশি ফিট। ও তরুণ তাই ওর আরও বেশি প্রাণবন্ত। আমি পরিস্কার জানি আগামীকালের ম্যাচে শুরু থেকে কে একটু হলেও এগিয়ে থাকবে।"

নাদালের বিরুদ্ধে আলকারেজের পারফরম্যান্স এবং সাম্প্রতিক পরিসংখ্যান:
নাদালের আগে এর আগে দুই বারের সাক্ষাতে দুই বারই পরাস্ত হয়েছে আলকারেজ। দু'টি এটিপি ট্যুরে নাদালের বিরুদ্ধে পরাজিত হয়েছেন তিনি। কিন্তু ২০২২ মরসুমে শুরু থেকেই ছন্দে রয়েছেন তিনি। মোট ২৫টি ম্যাচের মধ্যে ২২টি ম্যাচে জিতেছেন এবং পরাজিত হয়েছেন তিনটি ম্যাচে। ইতিমধ্যেই তিনটি খেতাব তিনি জিতেছেন যার মধ্যে রয়েছে মিয়ামিতে মাস্টার্স ১০০০ খেতাবও।

সাবধানী আলকারেজ:
তাঁকে স্বয়ং নাদাল এগিয়ে রাখলেও প্রতিভা সমপন্ন তরুণ এই টেনিস খেলোয়াড় জানিয়েছেন, লাল কোর্টে নাদালের বিরুদ্ধে খেলা কতটা কঠিন তা তাঁর কাছে অজ্ঞাত নয়। বিশ্বের অন্যতম সেরা তারকার বিরুদ্ধে নামার আগে তিনি বলেছেন, "মাটির কোর্টে বিশ্বের সেরা খেলোয়াড় উনি। উনি যতই বলুক আমি ফেভারিট বা উনি পুরোপুরি ফিট নয় কিন্তু আপনাকে সব সময়ে রাফাকে ফেভারিট হিসাবেই ভাবতে হবে কারণ উনি অতীতে পাঁচ বার এখানে খেতাব জিতেছেন। অবশ্যই আমি এক সেরা খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখি তার জন্য লড়াই করি। যেমনট আমি সব সময়ে বলে থাকি, আপনাকে সেরা হতে হলে, সেরাকে হারাতে হবে। আমি মনে করি সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য আমি তৈরি।"

মাদ্রিদ ওপেনে নাদাল-আলকারেজ সাক্ষাৎ:
রাফায়েল নাদা এবং কার্লোস আলকারেজ বৃহস্পতিবার মুখোমুখি হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচে। এই লড়াইয়ে কে জেতে সে দিকে নজর থাকবে গোটা বিশ্বের টেনিসপ্রেমীদের। বুধবার প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে বেলজিয়ামের ডেভিড গোফিনকে তিন সেটের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে শেষ আটে জায়গা করে নেন নাদাল। প্রথম সেটে ৬-৩ ব্যবধানে জিতলেও, দ্বিতীয় সেটে পরাজিত হল ৫-৭ ব্যবধানে। টাইব্রেকার পর্যন্ত গড়ায় তৃতীয় সেট। ম্যাচের ফল তৃতীয় সেটে নাদালের পক্ষে ফলাফল হল ৭-৬ (১১-৯)।












Click it and Unblock the Notifications