Rafael Nadal: লড়াইয়ে ইতি টানার সিদ্ধান্ত নিলেন, পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা নাদালের

চোট আঘাতের সমস্যায় ভুগছিলেন বিগত কয়েক বছর ধরেই। একের পর এক গ্র্যান্ড স্ল্যাম থেকে নামও প্রত্যাহার করে নিচ্ছে‌ন। অবশেষে অবসরের সিদ্ধান্তই ঘোষণা করে দিলে‌ন রাফায়েল নাদাল। নভেম্বর মাসেই পেশাদার টেনিসকে বিদায় জানাতে চলেছেন নাদাল। বৃহস্পতিবারই সমাজ মাধ্যমে অবসরের বিষয়ে ঘোষণা করে দিলেন স্প্যানিশ টেনিমস তারকা।

অবসর ঘোষণা করলেও আরও একটি টুর্নামেন্টে কোর্টে নামবে‌ন নাদাল। আগামী নভেম্বর মাসে স্পেনের মালাগায় ডেভিস কাপ খেলেই অবসরের গ্রহে ঢুকে পড়বেন নাদাল। কেরিয়ার জুড়ে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, লাল সুড়কির সম্রাট হয়েছেন। কিন্তু সব ক্রীড়াবিদকে একটা সময়ের পর থামতে হয়, ৩৮ বছরের নাদালও নামছেন। সেই সঙ্গে সমাপ্ত হচ্ছে একটা ইতিহাসও।

বৃহস্পতিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন নাদাল। সেখানেই স্প্যানিশ টেনিস তারকা ‌বলেছেন, আমি এখানে আপনাদের জানাতে এসেছি যে আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। এটা আমার কাছে খুবই কঠিন একটা বছর ছিল, বিশেষ করে শেষ দুটি টুর্নামেন্টে আমি মনে করি না যে আমি সীমাবদ্ধতা ছাড়াই খেলতে পেরেছি। এটি স্পষ্টতই একটি কঠিন সিদ্ধান্ত, যেটি নিতে আমাকে কিছুটা সময় লেগেছে।

২০২৩ সালের বেশিরভাগ সময়টা কেটেছে চোট আঘাতের সমস্যা নিয়েই। একের পর এক গ্র্যান্ড স্ল্যামে তাঁর অনুপস্থিতি থেকেই ইঙ্গিত মিলছিল যে এবার নাদাল যুগের সমাপ্তি আসন্ন। কিন্তু কোর্টের মধ্যে যেমনটা লড়াকু ছিলেন তেমনই কোর্টের বাইরেও ছিলেন। তাঁর ভক্তরা আশা করেছিলেন চোট আঘাতের সমস্যাকে কাটিয়ে ঠিক স্বমহিমায় ফিরবেন নাদাল। ২০২৪ সালে চেষ্টা করলেন, কিন্তু বয়স যে ৩৮। তাই ছন্দ ফিরে পেতে পারছিলেন না।

চোটের সমস্যা প্রতিদিন বাড়তে থাকে। ফলে নাদাল বুঝতেই পারছিলেন এভাবে বেশিদিন টানা সম্ভব হবে না। তাই চলতি বছরেই টেনিস থেকে সরে যাওয়ার কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন। চারটি গ্র্যান্ড স্ল্যাম ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী বছর জানুয়ারি মাসের আগে আর কোনও গ্র্যান্ড স্ল্যাম নেই। তাই নভেম্বর মরশুম শেষেই নিয়ে নিলেন অবসরের সিদ্ধান্ত।শেষবার দেশেই কোর্টেই নামবেন নাদাল।

২০০১ সালে পেশাদার টেনিসে আসেন, সেই থেকে শুরু নাদাল যুগ। এরপর ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। বিদায়ী বার্তায় নাদাল বলেছেন, 'শৈশব থেকেই এই একটা খেলাই ভালবেসেছি। কোর্টে নামতেই ভীষন ভালো লাগত। কখনও ভাবিনি যে এতদিন ধরে খেলা চালিয়ে যেতে পারব। যা স্বপ্ন দেখেছিলাম তার থেকে বেশি সাফল্য পেয়েছি। নিজের শেষ প্রতিযোগিতা নিজের দেশে খেলব, তাও নিজের ঘরের দশর্কদের সামনে, তাতে আমি খুব খুশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+