অলিম্পিকের মঞ্চে পি ভি সিন্ধুর জন্য অপেক্ষা করছে এই হাইভোল্টেজ চ্যালেঞ্জ
pv sindhu, olympic, tokyo olympic, টোকিও অলিম্পিক, পিভি সিন্ধু
কোনও জাপানের অ্যাকেনে ইমাগুচির সঙ্গে এমন কোনও ম্যাচে পি ভি সিন্ধু পড়েননি, যা রুদ্ধশ্বাস ম্যাচ হয়ে ওঠেনি। প্রতিবারের মতো এবারেও মেডেলের দৌড়ে সিন্ধুর সামনে হাইভোল্টেজ হার্ডেল হিসাবে থাকতে চলেছে অ্যাকেনে ইয়ামগুচি। বিশ্বের সপ্তম স্থানের অধিকারী সিন্ধুর সঙ্গে এই জাপানের প্রতিযোগির লড়াইয়ের সম্ভাবনা জাগ্রত হতেই শোরগোল পড়েছে টেনিস দুনিয়ায়।

শেষবার ইংল্যান্ডের মাটিতে মুখোমুখি হয়েছিলেন টেনিস দুনিয়ার এই তাব় দুই 'নাম'। সেবার কার্যত ইয়ামগুচির কান ঘেষে বেরিয়ে যায় জয়ের স্বাদ। রুদ্ধশ্বাস ম্যাচে সিন্ধু মাত দেন জাপানের এই তারকা টেনিস খেলোয়াড়কে। তবে সেই ম্যাচ ২০২১ সালে টেনিসের আঙিনায় সিন্ধুর সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচ ছিল। এর জেরে বার্মিংহাম থেকে কার্য়ত আত্মবিশ্বাসে ভরপুর হয়ে অলিম্পিকের ময়দানে নেমেছেন সিন্ধু। এদিকে রিও অলিম্পিক ও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়ানশিপে তাইজুকে কার্যত জোরদার ধাক্কা দিয়েছিলেন একা সিন্ধু। এরপর জাপানের অলিম্পিকে সিন্ধুকে ঘিরে চড়ছে পারদ।
এদিকে, ভারতের ২৫ বছর বয়সী এই শাটলার তাঁর দক্ষিণ কোরিয়ান কোচ পার্ক তায়ে সাং ও প্রশিক্ষক সুচিত্রার সঙ্গে হায়দরাবাদের প্রশিক্ষণে ব্যস্ত। অন্যদিকে গ্রুপ জে তে হংকংয়ের টেনিস তারকা চং গন ইর সঙ্গে রয়েছেন সিন্ধু। যা নিয়ে টেনিস মহলে আলোচনার অন্ত নেই। ই-এর অ্যাক্রোবেটিক প্রতিরক্ষা দেওয়াল কার্যত তুলনাহীন। ফলে খেলার সফর শুরুর প্রথম থেকেই কার্যত সন্তর্পণে পা রাখতে হবে ভারতীয় টেনিসের তরুণ তুর্কীকে। এদিকে, গত এক বছরে করোনার দাপটে কার্যত স্তব্ধ ছিল টেনিস দুনিয়া। প্রশিক্ষমেও বহু তারকার জীবনে আসে বাধা। সেই জায়গা থেকে সময়কে কাজে লাগিয়ে নিজের টেকনিক আরও পোক্ত করেছেন সিন্ধু। এমনই শোনা গিয়েছে। এবার তারই ঝলক টোকিও ওলিম্পিকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications