কোভিড চিকিৎসার পদ্ধতি নিয়ে গবেষণা করা এই সংস্থায় আশি শতাংশ শেয়ার রয়েছে ভ্যাকসিন বিতর্কে জর্জরিত নোভাক জকোভিচের

কোভিড চিকিৎসার পদ্ধতি নিয়ে গবেষণা করা এই সংস্থায় আশি শতাংশ শেয়ার রয়েছে ভ্যাকসিন বিতর্কে জর্জরিত নোভাক জকোভিচের

কোভিড ভ্যাকসিন না নেওয়া কারণে অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি বর্তমানে বিশ্ব টেনিসের এক নম্বর তারকা নোভাক জকোভিচ। দ্বিতীয়বার বিশেষ ক্ষমতায় অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক জকোভিচের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া থেকে তাঁর বেরনোর রাস্তা প্রসস্থ করেন।

কোভিড চিকিৎসার পদ্ধতি নিয়ে গবেষণা করা এই সংস্থায় আশি শতাংশ শেয়ার রয়েছে ভ্যাকসিন বিতর্কে জর্জরিত নোভাক জকোভিচের

ভ্যাকসিনের শংসাপত্র না দেখাতে পারলে ফরাসি ওপেনেও জোকারের অংশ গ্রহণ নিয়ে সমস্যা হতে পারে। জকোভিচের নাম না নিলেও ফরাসি মন্ত্রক জানিয়েছে সে দেশে ভ্যাকসিন পাস সংক্রান্ত যে আইন রয়েছে তা সকলের জন্য প্রযোজ্য। কাউকে এই নিয়মে ছাড় দেওয়া হবে না। ফলে বছরের শুরুতেই সাময়িক ভাবে স্তব্ধ হয়ে গিয়েছে জকোভিচের মরসুম। এই অবস্থায় গোটা বিশ্বের কাছে ভ্যাকসিন না নেওয়া জকোভিচের ইমেজ ঠিক রাখতে মুখ খুললেন ডেনমার্কের বায়োটিক ফার্ম কুয়ান্টবায়োরেস মুখ্য আধিকারিক ইভান লঙ্কারেভিক।

সংবাদ সংস্থা রয়টার্সকে বুধবার তিনি জানিয়েছেন, কোভিড-১৯-এর বিরুদ্ধে মোকাবিলায় জন্য একটি চিকিৎসা পদ্ধতি বের করার চেষ্টা চালাচ্ছে কুয়ান্টবায়োরেস এবং এই কোম্পানিতে ৮০ শতাংশ শেয়ার রয়েছে টেনিস গ্রেট নোভাক জকোভিচের। তিনি জানিয়েছেন স্রেফ একটা ভ্যাকসিন বের করা নিয়ে নয়, ডেনমার্ক, অস্ট্রেলিয়া এবং স্লোভেনিয়া মিলিয়ে সংস্থার ১১ জন রিসার্চার কোভিডের চিকিৎসা পদ্ধতি বের করার জন্য কাজ করছেন।

যদিও এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি জকোভিচের তরফ থেকে। অস্ট্রেলিয়া ওপেনকে ঘিরে তাঁর সঙ্গে হওয়া আচরণ এখনও সারা বিশ্বের আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু খেলার মধ্যেই তা আর আবদ্ধ নেই।

৬ জানুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে পা রাখার পর জকোভিচের এন্ট্রি ভিসা বাতিল করে দিয়েছিল অস্ট্রেলিয়ার সরকার। তাঁকে এক প্রকার 'বন্দি' করে নিয়ে যাওয়া হয় অভিবাসন দফতরের হোটেলে। অস্ট্রেলিয়ার অভিবাসন দফতরের আধিকারিকরা জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী বিশেষ মেডিক্যাল ছাড়ের জন্য যে সমস্ত নথিপত্র লাগে তা দাখিল করতে পারেননি জকোভিচ এবং সেই কারণেই তাঁকে আটক করা হয়েছে এবং তাঁর ভিসা বাতিল করা হয়েছে। অভিবাসন দফতরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন জকোভিচ।

১০ জানুয়ারি নিজের রায়দানে নোভাক জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করেন বিচারক অ্যান্টোনি কেলি। তাঁর রায়ে ডিটেনশন হোটেল নোভাককে ছাড়া হলেও তা দীর্ঘ দিন স্থায়ী হয়নি।

এই রায়দেনর চার দিনের মাথায় বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে ১৪ জানুয়ারি দ্বিতীয় বারের জন্য নোভাকের ভিসা বাতিল করেন অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক। অস্ট্রেলিয়ার আইন বিধির ইমিগ্রেশন অ্যাক্টের ১৩৩সি (৩) ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে জকোভিচের ভিসা বাতিল করেন তিনি। তিনি জানিয়েছিলেন স্বাস্থ্য এবং নিয়মশৃঙ্খলার ভিত্তিতে নোভাক জকোভিচের ভিসা বাতিল করা হয়েছে। এর সঙ্গে জনস্বার্থও জড়িয়ে ছিল। ফের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় জোকারের লিগাল টিম। ১৬ জানুয়ারি সেই আবেদেন ভিত্তিতে নিজের পর্যবেক্ষণ জানায় ফেডেরাল কোর্ট এবং শেষ পর্যন্ত সরকারের রায়কেই বহাল রাখে। যার ফলে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার এক দিন আগে অস্ট্রেলিয়াকে বিদায় জানাতে হয় জকোভিচকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+