Novak Djokovic: অস্ট্রেলীয় প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ জোকারের
অস্ট্রেলিয়ায় তাঁর এন্ট্রি ভিসা বাতিল হওয়া নিয়ে আদালতের দ্বারস্থ হলেন সার্বিয়ার টেনিস নক্ষত্র নোভাক জকোভিচ। অফিসিয়ল'রা জানিয়েছেন আদালতে অস্ট্রেলিয়া'র বর্ডার আধিকারিকদের নেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন জকোভিচ।

বৃহস্পতিবার-ই নোভাক জকোভিচের এন্ট্রি ভিসা বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া। কোভিড ভ্যাকসনিনেশনের যথাযথ কাগজপত্র শুরু থেকেই দেখানো নিয়ে টালবাহনা করছিলেন নোভাক। শেষ পর্যন্ত তাঁকে বিশেষ ছাড় দিয়ে খেলার ছাড়পত্র দেয় অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। কিন্তু বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দেন, অস্ট্রেলিয়ার সেট করা গাইড লাইন অনুযায়ী নোভাককে প্রমাণ করতে হবে করোনা ভ্যাকসিন না নিলেও তিনি বিশেষ ছাড়ের যোগ্য।
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকাররে বেঁধে দেওয়া গাইড লাইন অনুযায়ী নিজেকে বিশেষ ছাড়ের উপযুক্ত প্রমাণ করতে পারেননি জকোভিচ এবং তাঁর এন্ট্রি ভিসা বাতিল করা হয়। বুধবার মধ্যরাতে মেলবোর্নে পা রাখেন জকোভিচ। এর পল থেকেই শুরু হয় জটিলতা। করোনার ভ্যাকসিন না নিয়ে বিশেষ মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র জকোভিচ কী ভাবে পেলেন তার কোনও স্পষ্ট জবাব নাকি তিনি দিতে পারেননি। তার জন্যই তাঁর ভিসা বাতিল করা হয়েছে বলে খবর ৷ এই নিয়ম না মানলে অস্ট্রেলিয়ায় ঢোকা কারোর পক্ষেই সম্ভব নয় ৷ জোকোভিচের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি।
মধ্যরাত থেকেই বিমানবন্দরের মধ্যে আটকে ছিলেন তিনি এবং পরবর্তীতে এক অজ্ঞাত সরকারি স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় তাঁকে। যেখান থেকে তাঁকে ডিপোর্ট করা হবে। করোনার প্রকোপ উত্তরোত্তর বেড়ে চলেছে অস্ট্রেলিয়ায়। প্রতি দিনই নতুন করে আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন টুইটে লিখেছন, "মি: জকোভিতের ভিসা বাতিল করা হয়েছে। নিয়মের ঊর্ধ্বে কেউ নন। নিয়ম সব সময়ই এক। কোভিডে গোটা বিশ্বের তুলনায় অস্ট্রেলিয়ায় মৃত্যুর সংখ্যা কম হওয়ার অন্যতম কারণ আমাদের দেশের বর্ডার পলিসি। " অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী কেরিন অ্যান্ড্রুস বলেছেন, "যাঁরা আমাদের দেশের লাঘু করা শর্ত মানতে পারবেন না তাঁদের অস্ট্রেলিয়ায় প্রবেশ করার ছাড়পত্র দেওয়া হবে না। তারা কে, এটা কোনও গুরুত্বই রাখে না।"
১৭ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্ন পার্কে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম। ২০১৯, ২০২০ এবং ২০২১ পর পর তিন বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নোভাক জকোভিচ।












Click it and Unblock the Notifications