অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ১৬-এ রাফায়েল নাদাল, পেলেন স্ট্রেট সেটে জয়

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ১৬-এ রাফায়েল নাদাল, পেলেন স্ট্রেট সেটে জয়

নিজের দেশ স্পেনের পাবলো কারেনো বুস্টাকে হেলায় হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ১৬-এ পৌঁছলেন কিংবদন্তী রাফায়েল নাদাল। স্ট্রেট সেটে ম্যাচ জিততে বিশেষ বেগ পেতে হয়নি রাফাকে।

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ১৬-এ রাফায়েল নাদাল, পেলেন স্ট্রেট সেটে জয়

শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করেন রাফায়েল নাদাল। স্বদেশী প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম সেট ৬-১ গেমে জেতেন তিনি। দ্বিতীয় সেটও ৬-২ গেমে জেতেন নাদাল। তবে ম্যাচের তৃতীয় সেটে রাফাকে বেগ দেওয়ার আপ্রাণ চেষ্টা করেন বুস্টা। তবু সেই সেট ৬-৪ গেমে হেরে যান তিনি।

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের অপর ম্যাচে বেলজিয়ামের ডেভিড গফিনকে হারিয়েছেন রাশিয়ার আন্দ্রে রুবলেভ। ম্যাচের প্রথম সেট ৬-২ গেমে জেতেন গফিন। টাইব্রেকারে দ্বিতীয় সেট জেতেন রুবলেভ। তৃতীয় ও চতুর্থ সেটও জেতেন রাশিয়ান।

অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছেছেন ফ্রান্সের জায়েল মনফিলস। প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে লাতভিয়ার আর্নেস্টস গুলবিসকে ৭-৬ (৭-২), ৬-৪, ৬-৩ সেটে হারিয়েছেন মনফিলস। সুইজারল্যান্ডের স্টান ওয়ারিঙ্কা তৃতীয় রাউন্ড থেকে অবসৃত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+