৫৫ বছর পর পাকিস্তানে ম্যাচ খেলতে যেতে পারে ভারত

৫৫ বছর পর ডেভিস কাপের ম্যাচ খেলতে পাকিস্তান উড়ে যেতে পারে ভারত। শেষবার ১৯৬৪ সালে মার্চ মাসে পাকিস্তানে ডেভিস কাপের টাই খেলেছিল ভারতীয় টেনিস দল।লাহোরে সেবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত ম্যাচ জিতেছিল ৪

৫৫ বছর পর ডেভিস কাপের ম্যাচ খেলতে পাকিস্তান উড়ে যেতে পারে ভারত। শেষবার ১৯৬৪ সালে মার্চ মাসে পাকিস্তানে ডেভিস কাপের টাই খেলেছিল ভারতীয় টেনিস দল। লাহোরে সেবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত ম্যাচ জিতেছিল ৪-০ ব্যবধানে।

৫৫ বছর পর পাকিস্তানে ম্যাচ খেলতে যেতে পারে ভারত

চলতি বছরের ১৪-১৫ সেপ্টেম্বর,ইসলামাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপের ম্যাচ রয়েছে ভারতের। পাকিস্তানের মাটিতে সেই ম্যাচ খেলতে যাওয়া নিয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছে ভারতীয় টেনিস ফেডারেশন। সরকারের থেকে সবুজ সংকেত মিললে সেক্ষেত্রে ৫৫ বছর পর ডেভিস কাপের টাই খেলতে পাকিস্তানের ইসলামাবাদে উড়ে যেতে পারে ভারতীয় দল।

ভারতীয় টেনিস ফেডারেশন কর্তা হিরণময় চট্টোপাধ্যায় জানিয়েছেন, ' পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচটি দ্বিপাক্ষিক সিরিজ নয়। ডেভিস কাপ এক অর্থে টেনিসের বিশ্বকাপ। সেক্ষেত্রে পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলার অনুমোদন পেতে অসুবিধে হওয়ার কথা নয়।'

অন্যদিকে ১৩ বছর এবার টেনিসে মুখোমুখি ভারত-পাক। শেষবার, ২০০৬ সালের এপ্রিলে মুম্বইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল ভারত। সেবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৩-২ ব্যাবধানে ম্যাচ জিতেছিল। সেই ম্যাচের পর দীর্ঘ ১৩ বছর পর করে টেনিসে ফের ভারত-পাক ডুয়েল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+