Iga Swiatek: ইগা সিয়নটেকের আয় বেড়েছে দুরন্ত গতিতে, অলিম্পিয়ানের গ্ল্যামারাস কন্যার স্বল্পবাসের ছবি চমকপ্রদ
Iga Swiatek: ইগা সিয়নটেক গতকাল তৃতীয়বার জিতলেন ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব। ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে গিয়েছিল বিশ্বে ১ নম্বর টেনিস তারকার সিংহাসন ধরে রাখার বিষয়টি।
আজ পোল্যান্ডের এই টেনিস তারকা প্যারিসে ট্রফি নিয়ে ফোটোশ্য়ুটে হাজির ছিলেন। ইগার পারফরম্যান্সের উন্নতির সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য গতিতে বৃদ্ধি পেয়েছে তাঁর সম্পত্তির পরিমাণ।

পুরো নাম ইগা নাতালিয়া সিয়নটেক। পরিচিত ইগা সিয়নটেক নামেই। ২০০১ সালের ৩১ মে পোল্যান্ডের ওয়ারশ-এ জন্ম। এখন থাকেন রাসজিনে (Raszyn)। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। ৬৫ কিলোর কাছাকাছি ওজন। বাবা থমাস সিয়নটেকও অলিম্পিয়ান। ১৯৮৮ সালের সিওল অলিম্পিকে রোয়িংয়ে অংশ নিয়েছিলেন।
ইগার মা ডরোটা ও দিদি আগাটা সিয়নটেক দুজনেই পেশায় দন্ত চিকিৎসক। খ্রিস্ট ধর্মাবলম্বী ইগা তিনবার ফরাসি ওপেন ও গত বছর ইউএস ওপেন খেতাব জিতেছেন। আপাতত চারটি গ্র্যান্ড স্ল্যাম-জয়ী ইগার সম্পত্তির পরিমাণ ১২ মিলিয়ন মার্কিন ডলারের বেশি।

২০২২ সালের পর চলতি বছরও তিনি ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হলেন। এবার প্রাইজমানি হিসেবে জিতলেন ২৩ লক্ষ ইউরো, যা গতবারের চেয়ে ৪.৫৫ শতাংশ বেশি। অ্যাসিকস, রেড বুল, শাওমি, লেক্সাস-সহ অনেক স্পনসর রয়েছে। বার্ষিক আয় ২০ লক্ষ মার্কিন ডলারের বেশি। রেঞ্জ রোভার, লেক্সাস, পরশের মতো নামি ব্র্যান্ডের অনেক গাড়ি রয়েছে তাঁর গ্যারাজে।
২০১৫ সালে জুনিয়র লেভেল টেনিস খেলা শুরু। ২০১৯ সাল থেকে নিয়মিত ডব্লিউটিএ ট্যুরে খেলছেন। কেরিয়ারে প্রাইজমানি হিসেবে জিতেছেন ১ কোটি ৬৮ হাজার মার্কিন ডলারের বেশি। চলতি বছরই প্রাইজমানি হিসেবে ২১ লক্ষ মার্কিন ডলারের বেশি জিতেছেন। ২০২২ সালের ৪ এপ্রিল প্রথমবার বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস তারকা হন।

ইনস্টাগ্রামে ইগার ফলোয়ারের সংখ্যা ১১ লক্ষের বেশি। টুইটারে সাড়ে চার লক্ষের বেশি ফলোয়ার। ফেসবুক ও ইউটিউবে তাঁর অ্যাকাউন্ট নেই। সোশ্যাল মিডিয়ায় কোর্টের বাইরে জীবনযাত্রার নানা ছবি তিনি পোস্ট করেন। বিকিনি পরে নীল জলে তাঁর একাধিক ছবি ভাইরাল হয়েছে।
পড়াশোনা চালানোর ফাঁকেই তিনি পেশাদার টেনিস সমান তালে চালিয়ে গিয়েছেন। ২০১৮ সালে তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ২০ লক্ষ মার্কিন ডলার। ২০১৯ সালে তা বেড়ে হয় ৪০ লক্ষ মার্কিন ডলার। ২০২০ সালে ৬০ লক্ষ মার্কিন ডলার, ২০২১ সালে ৮০ লক্ষ মার্কিন ডলার। ২০২২ সালে তা হয় ১ কোটি মার্কিন ডলার। চলতি বছর ১ কোটি ২০ লক্ষ মার্কিন ডলারের বেশি।
ইগা সিয়নটেকের সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখা গিয়েছে এখনও তিনি সিঙ্গল। তাঁর কোনও বয়ফ্রেন্ড নেই।












Click it and Unblock the Notifications