চলতি বছর গ্র্যান্ড স্ল্যামে অপরাজেয় জকোভিচ পৌঁছে গেলেন উইম্বলডনের শেষ ১৬-তে

উইম্বলডনের প্রি কোয়ার্টারে পৌঁছে গেলেন গতবারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। আমেরিকার কোয়ালিফায়ার ডেনিস কুডলাকে স্ট্রেট সেটে হারিয়ে চলতি বছর গ্র্যান্ড স্ল্যামে টানা ১৭তম জয় পেলেন উইম্বলডনের শীর্ষবাছাই। জকোভিচ এদিন জিতলেন ৬-৪, ৬-৩, ৭-৬ (৯-৭) সেটে।

চলতি বছর গ্র্যান্ড স্ল্যামে অপরাজেয় জকোভিচ

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে জকোভিচ মুখোমুখি হবেন সপ্তদশ বাছাই চিলি-র ক্রিশ্চিয়ান গ্যারিনের বিরুদ্ধে।প্রথম দুটি সেট এদিন সহজে জিতলেও তৃতীয় সেটটি জকোভিচকে জিততে হলো রীতিমতো ঘাম ঝরিয়ে। কুডলা এমনিতে গ্রাস কোর্টে ভালো খেলেন। এদিন টাইব্রেকেও এক সময় চার-একে এগিয়ে ছিলেন। যদিও অভিজ্ঞতায় শেষ হাসি হাসলেন জোকার। ম্যাচের শেষে তিনি বলেন, ভালো খেলার জন্য ডেনিসকে কৃতিত্ব দিতেই হবে। তৃতীয় সেটটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। কোর্টে এবং কোর্টের বাইরেও তাঁকে চিনি, তাঁর ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল। ডেনিস তিনটি সেটেই ভালো খেলেছেন। তবে এগিয়ে থেকেও টাইব্রেকে তিনি দুর্ভাগ্যের শিকার হলেন আমি জয়ের রাস্তা খুঁজে পাওয়ায়।

এবারের উইম্বলডন জিতলে ২০তম গ্র্যান্ড স্ল্যাম জিতবেন জকোভিচ। সেই সঙ্গে নাদাল ও ফেডেরারের সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জেতার কৃতিত্বে ভাগ বসাবেন। আজকের জয় এই বছর গ্র্যান্ড স্ল্যামে তাঁর টানা ১৭তম জয়। একইসঙ্গে এখন থেকে চারটি গ্র্যান্ড স্ল্যামেই অন্তত ৭৫টি করে ম্যাচ জেতার নজির গড়লেন তিনি। এদিনের অন্য ম্যাচগুলির মধ্যে পঞ্চম বাছাই রাশিয়ান আন্দ্রে রুবলেভ ইতালির ফ্যাবিও ফগনিনিকে হারালেন প্রায় তিন ঘণ্টার লড়াইয়ে। জিতলেন ৬-৩, ৫-৭, ৬-৪, ৬-২ সেটে। শেষ ১৬-তে তাঁর প্রতিপক্শ হাঙ্গেরির মার্টন ফুসকোভিক্স, যিনি হারিয়েছেন নবম বাছাই আর্জেন্তিনার দিয়েগো স্কোয়ার্টজম্যানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+